ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না: হুমায়ুন কবির লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ১২ দফা দাবিতে শ্রমিক সমাবেশ, মিলছে না ব্যাটারিচালিত অটোরিকশা ৩১তম জলবায়ু সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স দেশের ভেতর-বাইরের সব ষড়যন্ত্রকারীকে একে একে জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী যেকোনো মূল্যে সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব: প্রধানমন্ত্রী ৭ কিলোমিটার পথ হেঁটে মানিক মিয়া এভিনিউয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে র‌্যালি শুরু সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত সড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা: বিআরটিএ বাড়ল গ্রাম পুলিশের বেতন-ভাতা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক টেকনাফের পাহাড়ে ফের যৌথবাহিনীর অভিযান  জামালপুরে ট্রাকচাপায় নিহত ৩ ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ১২০ ব‍্যক্তি ও প্রতিষ্ঠানের ব‍্যাংক হিসাব তলব আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন রোনালদো

চীনে বহুতল ভবনে আগুন, নিহত ১৪

  • আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০২:২৮:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০২:২৮:০২ অপরাহ্ন
চীনে বহুতল ভবনে আগুন, নিহত ১৪
চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের তাইউয়ান শহরে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত ২৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, রবিবার (৮ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ৫৯ মিনিটে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ভবনটিতে আগুন লাগে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
 
রাত ৮টা ৩০ মিনিটের দিকে উদ্ধার অভিযান শেষ হয়। এ সময় মোট ৩৮ জনকে হাসপাতালে নেওয়া হয়। ঘটনার দিন পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল। পরে সোমবার (৯ নভেম্বর) নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়ায়। এদিকে অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

হংকংয়ে কয়েকটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬৮ জন নিহত হওয়ার পর, গত বছরের নভেম্বরে চীনে উঁচু ভবনগুলোতে অগ্নিঝুঁকি কমাতে বিশেষ অভিযান শুরু করে কর্তৃপক্ষ। এর এক মাস পর দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের একটি আবাসিক ভবনে আগুন লেগে ১২ জনের মৃত্যু হয়। এ ছাড়া গত জুলাইয়ে পূর্ব চীনের একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন প্রাণ হারায়।

কমেন্ট বক্স
চীনে বহুতল ভবনে আগুন, নিহত ১৪

চীনে বহুতল ভবনে আগুন, নিহত ১৪