ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠাতে পারবেন বাংলাদেশিরা: কেন্দ্রীয় ব্যাংক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ ও সর্বোচ্চ ৪৮ হাজার টাকা করার প্রস্তাব শ্রমিকপক্ষের বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না: হুমায়ুন কবির লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ১২ দফা দাবিতে শ্রমিক সমাবেশ, মিলছে না ব্যাটারিচালিত অটোরিকশা ৩১তম জলবায়ু সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স দেশের ভেতর-বাইরের সব ষড়যন্ত্রকারীকে একে একে জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী যেকোনো মূল্যে সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব: প্রধানমন্ত্রী ৭ কিলোমিটার পথ হেঁটে মানিক মিয়া এভিনিউয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে র‌্যালি শুরু সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত সড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা: বিআরটিএ বাড়ল গ্রাম পুলিশের বেতন-ভাতা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক টেকনাফের পাহাড়ে ফের যৌথবাহিনীর অভিযান  জামালপুরে ট্রাকচাপায় নিহত ৩ ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

রোগীর সাথে খারাপ আচরণ করলে পরকালে জিজ্ঞাসা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

  • আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০৪:০৭:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৪:০৭:১১ অপরাহ্ন
রোগীর সাথে খারাপ আচরণ করলে পরকালে জিজ্ঞাসা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, রোগীর সঙ্গে খারাপ আচরণ করলে পরকালে জিজ্ঞাসা করা হবে।

সোমবার (৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা অনেক সময় বলি যে আমাদের স্বাস্থ্যখাতে এটা আছে ওটা আছে৷ অথচ বাস্তবতা ভিন্ন৷ তাই চিকিৎসকদের সচেতনতা তৈরি করতে হবে। তবে অতীতের যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্যখাতের মান অনেক উন্নত, অনেক ভালো বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, ‘আল্লাহ ফকির হয়ে আসেন মানুষের কাছে, কী আচরণ আমরা করি দেখার জন্য। আবার রোগী হয়েও আসেন আপনে কী সেবা করেন দেখার জন্য। খুব খারাপ আরচণ করবেন? মৃত্য্যর পর আল্লাহ বলবেন, ওই যে আমি তোমাদের কাছে গিয়েছছিলাম, এক মুঠ ভাত চেয়েছিলাম, গলা ধাক্কা দিয়েছো, তখন জবাব দিতে পারবেন না। 

আবার আল্লাহ বলবেন, আমি সেই পেসেন্ট, ডাক্তার ডাক্তার বলে কাঁদছিলাম, আপনি দূরদূর করে চলে গিয়েছিলেন। কি জবাব দিবেন তখন? নামাজ রোজায় কোন লাভ হবে না। মৃত্যুর পর এই সাতকায়ে জারিয়া আচরণ, এটাই কাজে লাগবে।’

হাসপাতালের খাবারের মান নিয়ে তিনি বলেন, অনেক হাসপাতালের খাবার আমার বউয়ের রান্নার মতো না হলেও ভালো, আমি নিজেও খাই। 

শিশুর হাম নিয়ে তিনি বলেন, দুই মাসের নিচে অনেক শিশুর হাম হচ্ছে, মারাও যাচ্ছে আবারও ভালোও হচ্ছে।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠাতে পারবেন বাংলাদেশিরা: কেন্দ্রীয় ব্যাংক

চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠাতে পারবেন বাংলাদেশিরা: কেন্দ্রীয় ব্যাংক