ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

যমুনা ফিউচার পার্ক বন্ধ ঘোষণা করেছেন বিক্ষুব্ধ ব্যবসায়ীরা

  • আপলোড সময় : ২৩-১১-২০২৪ ১২:৪৫:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৪ ১২:৪৫:৪৬ অপরাহ্ন
যমুনা ফিউচার পার্ক বন্ধ ঘোষণা করেছেন বিক্ষুব্ধ ব্যবসায়ীরা
কোটি কোটি টাকার আইফোন ও স্বর্ণের দোকানে চুরির ঘটনায় রাজধানীর মেগা শপিং মল যমুনা ফিউচার পার্ক বন্ধ ঘোষণা করেছেন বিক্ষুব্ধ ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষের অবহেলায় তিনটি মোবাইল এবং একটি স্বর্ণের দোকানে কোটি কোটি টাকার মালপত্র চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় যমুনা কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় ব্যবসায়ীরা যমুনা ফিউচার পার্ক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন।এর আগে গতকাল শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যমুনা ফিউচার পার্কে মোবাইলের দোকানে চুরির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত হন।আব্দুস সামাদ নামের একটি দোকানের ব্যবস্থাপক বলেন, মার্কেটে কোটি কোটি টাকার মোবাইল ফোন চুরি হয়। এর প্রতিবাদে দোকান মালিক ও কর্মীরা রাস্তায় নামেন।জানা যায়, সকাল থেকে চলা এই বিক্ষোভ কর্মসূচি চলে সন্ধ্যা পর্যন্ত।এ সময় পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি সেনা সদস্যরাও উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর উপস্থিতিতেই ব্যবসায়ী কর্তৃপক্ষের অবহেলার বিরুদ্ধে নানা রকম স্লোগান দিতে দেখা যায়।
এদিকে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে দূর-দূরান্ত থেকে অনেক ক্রেতা-দর্শনার্থী মার্কেটে এসেও হট্টগোলের কারণে ভেতরে ঢুকতে পারেনি।

এর আগে গত বৃহস্পতিবার রাতে মার্কেটটির তিনটি মোবাইল ও একটি স্বর্ণের দোকানে ভয়াবহ চুরির ঘটনা ঘটে জানিয়ে মার্কেটটির চতুর্থ তলার ফাহিম ইন্টারন্যাশনাল নামে ক্ষতিগ্রস্ত দোকানের একজন বলেন, বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে দোকান বন্ধ করা হয়।সিসিটিভি ফুটেজে দেখা যায়, ৯টা ৫০ মিনিটে চোর ঢুকেছে। মাত্র ১০ মিনিটের ব্যবধানে মোবাইলসহ ক্যাশ টাকা চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য কোটি টাকা।ভাটারা থানার ওসি মোহাম্মদ মাজহারুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, গতরাতে যমুনা ফিউচার পার্কের মোবাইলের দোকানে চুরির ঘটনার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে দোকানদাররা রাস্তা আটকে বিক্ষোভ করেন।

ব্যবসায়ীদের বেশ কিছু দাবি ছিল, কর্তৃপক্ষ কিছু মেনে নিয়েছে, বাকিটা আগামীকাল মালিকপক্ষ বসবে।তবে যমুনা ফিউচার পার্কে এমন চুরির ঘটনা আগেও বহুবার ঘটেছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, নিরাপত্তার যথেষ্ট ঘাটতি রয়েছে এই মার্কেটে। মালিকপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে ব্যবসা গুটিয়ে নেওয়াসহ মার্কেট অনির্দিষ্টকালের জন্য বন্ধের হুঁশিয়ারি দেন তারা।

পুলিশের গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী কমিশনার এইচ এম শফিকুর রহমান বলেন, গত রাতে যমুনা ফিউচার পার্কের একটি মোবাইলের দোকানে চুরি হয়। এর প্রতিবাদে দোকানিরা রাস্তা আটকে বিক্ষোভ করেন। কিছুক্ষণ পর তারা রাস্তা ছেড়ে দেন। জুমার নামাজের পর আবার তারা রাস্তায় নামেন।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা