ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দণ্ডিত ও পলাতক থাকায় শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরিয়ে আনা হবে: উপদেষ্টা জাহেদ ঢাকাসহ তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে মাদরাসায় অগ্নিকাণ্ড: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠাতে পারবেন বাংলাদেশিরা: কেন্দ্রীয় ব্যাংক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ ও সর্বোচ্চ ৪৮ হাজার টাকা করার প্রস্তাব শ্রমিকপক্ষের বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না: হুমায়ুন কবির লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ১২ দফা দাবিতে শ্রমিক সমাবেশ, মিলছে না ব্যাটারিচালিত অটোরিকশা ৩১তম জলবায়ু সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স দেশের ভেতর-বাইরের সব ষড়যন্ত্রকারীকে একে একে জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী যেকোনো মূল্যে সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব: প্রধানমন্ত্রী ৭ কিলোমিটার পথ হেঁটে মানিক মিয়া এভিনিউয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে র‌্যালি শুরু সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত সড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা: বিআরটিএ

শেখ হাসিনাকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরিয়ে আনা হবে: উপদেষ্টা জাহেদ

  • আপলোড সময় : ১০-১১-২০২৬ ০১:৩২:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৬ ০১:৩২:৪৫ অপরাহ্ন
শেখ হাসিনাকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরিয়ে আনা হবে: উপদেষ্টা জাহেদ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে আইনি কোনো জটিলতা আছে বলে মনে করে না সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) দণ্ডপ্রাপ্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের প্রত্যর্পণ চুক্তি ও আইনি প্রক্রিয়ার মাধ্যমেই দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, তিনি (শেখ হাসিনা) তো কেবল সাধারণ অপরাধী নন। তিনি মানবতাবিরোধী অপরাধের মতো গুরুতর অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামি। ১০০ বা ৫০০ খুনের ঘটনা এক বিষয়, কিন্তু মানবতাবিরোধী অপরাধ সম্পূর্ণ ভিন্ন বিষয়। আমাদের দেশের সংবিধানেও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্তদের জন্য সাধারণ মৌলিক মানবাধিকার স্থগিত বা রহিত থাকবে।

ভারতে শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ভারত সরকারের পক্ষ থেকেও অতীতে বলা হয়েছে এতে আইনি জটিলতা রয়েছে। তবে বাস্তবতা হলো, শেখ হাসিনা নিজে যেখানে বারবার দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করছেন, সেখানে আইনি জটিলতা বা কোর্টের দীর্ঘসূত্রতার প্রশ্ন আসে না। ভারত সরকারের সাথে আমাদের প্রত্যর্পণ চুক্তি বিদ্যমান রয়েছে। সেই চুক্তির আওতেই আনুষ্ঠানিক চ্যানেলে তাকে হস্তান্তরের অনুরোধ জানানো হয়েছে।

শেখ হাসিনার পাসপোর্ট প্রদান কিংবা ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, একটি ল’ ফার্ম থেকে ভারতের দিল্লিতে চিঠি পাঠানো হলেও শেখ হাসিনা নিজে আনুষ্ঠানিকভাবে পাসপোর্টের জন্য কোনো আবেদন করেননি। ফলে এ নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংক্ষিপ্ত রায় ইতোমধ্যে কার্যকর রয়েছে। পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ একটি নিয়মিত প্রক্রিয়ার অংশ, যা যথাসময়ে সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, একজন সাজাপ্রাপ্ত অপরাধীকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রক্রিয়া ও নিয়ম মেনে চলাই সরকারের মূল লক্ষ্য। কোনো অস্পষ্ট বা অসংগত উপায়ে নয়, বরং আইনি প্রসেস মেনেই শেখ হাসিনাকে দেশে এনে বিচারে সোপর্দ করা হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন

নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন