ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দণ্ডিত ও পলাতক থাকায় শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরিয়ে আনা হবে: উপদেষ্টা জাহেদ ঢাকাসহ তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে মাদরাসায় অগ্নিকাণ্ড: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠাতে পারবেন বাংলাদেশিরা: কেন্দ্রীয় ব্যাংক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ ও সর্বোচ্চ ৪৮ হাজার টাকা করার প্রস্তাব শ্রমিকপক্ষের বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না: হুমায়ুন কবির লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ১২ দফা দাবিতে শ্রমিক সমাবেশ, মিলছে না ব্যাটারিচালিত অটোরিকশা ৩১তম জলবায়ু সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স দেশের ভেতর-বাইরের সব ষড়যন্ত্রকারীকে একে একে জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী যেকোনো মূল্যে সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব: প্রধানমন্ত্রী ৭ কিলোমিটার পথ হেঁটে মানিক মিয়া এভিনিউয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে র‌্যালি শুরু সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত সড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা: বিআরটিএ

নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন

  • আপলোড সময় : ১০-১১-২০২৬ ০১:৫৪:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৬ ০১:৫৪:৪৮ অপরাহ্ন
নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন
নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনের একটি ফাঁকা বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বগিটির চারটি আসনের রেক্সিনের কভার পুড়ে গেছে। তবে ট্রেনের কর্মী ও ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে এবং নির্ধারিত সময়েই ট্রেনটি ঢাকার উদ্দেশে স্টেশন ছেড়ে গেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর আনুমানিক ৬টার দিকে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রেলওয়ে কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনটি ভোর ৫টা ১০ মিনিটে মোহনগঞ্জ স্টেশনে এসে পৌঁছায়। এরপর সব যাত্রী নেমে যাওয়ার পর ট্রেনের গার্ড ও কর্মীরা নাশতা করতে বাইরে যান। সে সময় ট্রেনটিতে কেউ ছিলেন না। ফাঁকা থাকার সুযোগে স্টেশনের পশ্চিম পাশে প্ল্যাটফর্মের বাইরে থাকা ‘ড’ বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা।
 
মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার জহিরুল ইসলাম বলেন, ঘটনার সময় স্টেশনে দায়িত্বে ছিলেন স্টেশনমাস্টার এ এন এম নুরুল আমিন চৌধুরী। তিনি স্টেশনে থাকা লোকজন ও পাশের মসজিদের মুসল্লিদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ওই বগির ৫, ৬, ১১ ও ১২ নম্বর আসনের রেক্সিনের কভার ক্ষতিগ্রস্ত হয়। তবে ট্রেনের সময়সূচিও স্বাভাবিক ছিল।
 
মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বলেন, স্টেশনে দাঁড়িয়ে থাকা খালি ট্রেনে দুর্বৃত্তরা আগুন দিয়েছিল। রেলওয়ের কর্মী, পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। যে বগিতে আগুন দেওয়া হয়েছে তা সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে থাকায় বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

বাবার খোঁজ পাচ্ছেন না অভিনেত্রী মেঘলা মুক্তা

বাবার খোঁজ পাচ্ছেন না অভিনেত্রী মেঘলা মুক্তা