ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

কেউ চাঁদাবাজি করতে এলে খুঁটির সঙ্গে বেঁধে পুলিশে খবর দেবেন : হাসনাত আব্দুল্লাহ

  • আপলোড সময় : ২৩-১১-২০২৪ ১২:৫৩:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৪ ১২:৫৩:০৪ অপরাহ্ন
কেউ চাঁদাবাজি করতে এলে খুঁটির সঙ্গে বেঁধে পুলিশে খবর দেবেন : হাসনাত আব্দুল্লাহ
কেউ চাঁদা চাইলে তাকে খুঁটির সঙ্গে বেঁধে পুলিশে খবর দেওয়ার পরামর্শ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। গতকাল শুক্রবার বিকালে কুমিল্লার দেবীদ্বার সদরের নিউমার্কেট এলাকার কাঁচাবাজার পরিদর্শনে গিয়ে ব্যবসায়ীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা বাজারে চাঁদাবাজি করতে আসবে তাদের ধরে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন। দেবিদ্বারে চাঁদাবাজদের কোনো ঠাঁই হবে না। কেউ চাঁদাবাজি করতে এলে ধরে পুলিশের হাতে তুলে দিন।তিনি বলেন, গত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসররা বাজার সিন্ডিকেট করে দ্রব্যের দাম বাড়িয়েছে। প্রতিটা পণ্য পরিবহণে চাঁদা নিয়েছে। বাজারে লাগামহীন চাঁদাবাজি করেছে। দেশের সাধারণ মানুষকে চরম দুর্ভোগে ফেলেছে। আমরা এখন একটি নতুন বাংলাদেশ নির্মাণে আত্মনিয়োগ করেছি। নতুন বাংলাদেশে জনগণের সম্পদ পাচারকারী, কালোবাজারি, চাঁদাবাজ ও বাজার সিন্ডিকেটের ঠাঁই হবে না।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নিজেরা সিন্ডিকেট গড়বেন না, কোনো সিন্ডিকেটের কবলে পড়বেন না। সরাসরি কৃষকদের কাছ থেকে পণ্য কিনে ভোক্তার হাতে ন্যায্য মূল্যে তুলে দিতে চেষ্টা করুন। অতিরিক্ত মুনাফা করা থেকেও বিরত থাকুন। নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের সহনীয় পর্যায়ে রাখার জন্য সবাইকে অনুরোধ জানান হাসনাত আব্দুল্লাহ।একই দিন সন্ধ্যার পর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে (গত ৪ আগস্ট) দেবীদ্বারে নিহত আবদুর রাজ্জাক ওরফে রুবেলসহ কয়েকজন হতাহতের বাড়িতে গিয়ে তাদের পরিবার–পরিজনের সঙ্গে দেখা করেন হাসনাত আবদুল্লাহ। এ সময় দেবীদ্বার উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা