ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে কাউসার মিয়া নামে এক হত্যা মামলার আসামি পালিয়ে গেছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত-১ম আদালতের এজলাস থেকে কৌশলে পালিয়ে যান তিনি।
মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিপন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, অতিরিক্ত ১ম আদালত থেকে আরাফাত নামে এক পুলিশ কনস্টেবলের কাছ থেকে এ আসামি পালিয়ে যায়।
Mytv Online