ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

কিশোরগঞ্জে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ ৮২ জনের বিরুদ্ধে মামলা

  • আপলোড সময় : ২৫-১০-২০২৪ ১২:৪৭:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৪ ১২:৪৭:৪১ অপরাহ্ন
কিশোরগঞ্জে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ ৮২ জনের বিরুদ্ধে মামলা
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলায় মদদ ও অর্থায়নের অভিযোগে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে আসামি করে মামলা করা হয়েছে। মামলায় তিনি ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সাবেক প্রধান সমন্বয়ক সানাউল হকসহ ৮২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ২৭০ জনকে আসামি করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাব উদ্দিন।
তিনি জানান, বুধবার রাতে থানায় মামলাটি করেছেন উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর কাইয়ুম। এ মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলার এজাহারে বলা হয়, গত ৪ আগস্ট করিমগঞ্জ বাজারের মোরগমহালে বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে হামলা চালানো হয়। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলটির সহযোগী সংগঠনগুলো ও জাতীয় পার্টির নেতা-কর্মীরা এ হামলায় জড়িত ছিলেন। জাপা মহাসচিব কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুল হক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধান সমন্বয়ক সানাউল হকের প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধন, নির্দেশ ও আর্থিক সহযোগিতায় আসামিরা আগ্নেয়াস্ত্র, শটগান, বন্দুক, ককটেল, বিস্ফোরক দ্রব্যসহ হামলা চালান। আন্দোলনকারীদের মোটরসাইকেলগুলো পুড়িয়ে দেওয়া হয়। এতে প্রায় সাড়ে চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এ হামলায় অনেকেই গুরুতর আহত হন। পরে আসামিরা উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালান। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত মুজিবুল হক কিশোরগঞ্জ-৩ আসনে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। তার আগে ১৯৮৬ ও ১৯৮৮ দুবার তিনি কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ছিলেন।

করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা সাইফুল ইসলাম বলেন, মুজিবুল হক একজন সুবিধাবাদী। যেখানেই হালুয়া-রুটি, সেখানেই তিনি। এমন কোনো দল নেই তিনি করেননি। সব দল থেকেই সুবিধা নিয়েছেন। এমনকি হাসিনার ভোটারবিহীন নির্বাচনের অন্যতম দোসর ছিলেন এই মুজিবুল হক। আওয়ামী লীগের অন্যান্য নেতার মতো তারও বিচার হওয়া উচিত। আওয়ামী লীগ সরকারের টানা তিনটি বিতর্কিত নির্বাচনে জাপা সহযোগিতা করেছে। এর অন্যতম কারিগর দলটির বর্তমান মহাসচিব মুজিবুল হক। এ জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে মুজিবুল হকের শাস্তির দাবি জানান তারা।এর আগে একাধিকবার কিশোরগঞ্জের করিমগঞ্জে জাপার মহাসচিব ও সাবেক সংসদ সদস্য মুজিবুল হকের গ্রেপ্তারের দাবিতে ঝাড়ুমিছিল করেছেন বিএনপির নেতা-কর্মীরা। তারা শেখ হাসিনার সহযোগী মুজিবুল হক ও সানাউল হককে করিমগঞ্জে অবাঞ্ছিত ঘোষণাও করেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা