ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রিস থেকে ফেরত পাঠানো হলো ৫১ বাংলাদেশিকে মিরপুরে তিন বাসে আগুন গাবতলীতে বাসচাপায় ২ নারী নিহত দেশের ভেতরে-বাইরে সম্মিলিতভাবে ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী দণ্ডিত ও পলাতক থাকায় শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরিয়ে আনা হবে: উপদেষ্টা জাহেদ ঢাকাসহ তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে মাদরাসায় অগ্নিকাণ্ড: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠাতে পারবেন বাংলাদেশিরা: কেন্দ্রীয় ব্যাংক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ ও সর্বোচ্চ ৪৮ হাজার টাকা করার প্রস্তাব শ্রমিকপক্ষের বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না: হুমায়ুন কবির লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ১২ দফা দাবিতে শ্রমিক সমাবেশ, মিলছে না ব্যাটারিচালিত অটোরিকশা ৩১তম জলবায়ু সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী

গ্রিস থেকে ফেরত পাঠানো হলো ৫১ বাংলাদেশিকে

  • আপলোড সময় : ১১-১১-২০২৬ ১২:৩৪:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৬ ১২:৩৪:০৪ অপরাহ্ন
গ্রিস থেকে ফেরত পাঠানো হলো ৫১ বাংলাদেশিকে
গ্রিস থেকে ২৭ বছর বয়সী এক বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করে বাংলাদেশিদের অবৈধভাবে গ্রিসে প্রবেশে উৎসাহিত করার অভিযোগ ছিল। একই ফ্লাইটে আরও ৫০ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

গ্রিসের সংবাদমাধ্যম প্রোটো থেমার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। তবে ওই যুবকের সাথে বাকি ৫০ বাংলাদেশিকে কেন ফেরত পাঠানো হয়েছে, সে বিষয়ে প্রতিবেদনে আলাদা করে কিছু বলা হয়নি। তাদের আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়া, বসবাসের অনুমতি না থাকা কিংবা অন্য কোনো কারণে ফেরত পাঠানো হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, গত জুনে ওই বাংলাদেশি গ্রিসের নাফপ্লিও এলাকায় ধারণ করা একটি ভিডিওতে বাংলাদেশিদের সেখানে যাওয়ার আহ্বান জানান। ওই এলাকায় কাজের সুযোগ রয়েছে দাবি করে তিনি বলেন, বৈধ কাগজপত্র না থাকলেও পুলিশ তাদের তল্লাশি করবে না। এমনকি বছরের পর বছর অবৈধভাবে থাকলেও কোনো সমস্যা হবে না বলে আশ্বাস দেন তিনি।

ভিডিওটি প্রকাশের পর গ্রিসের অভিবাসন ও আশ্রয়বিষয়ক মন্ত্রী থানস প্লেভরিস বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান। তার মতে, এ ধরনের ভিডিও গ্রিসের অভিবাসন নীতি সম্পর্কে ভুল বার্তা ছড়ায় এবং মানব পাচারকারী চক্রের কাজে লাগতে পারে।

এরপর গ্রিসের পুলিশ ওই বাংলাদেশিকে শনাক্ত করে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয় এবং তার বসবাসের অনুমতি বাতিলের উদ্যোগ নেওয়া হয়। গত ২৬ জুন তার বসবাসের অনুমতি বাতিলের ঘোষণা দেওয়া হয়।

প্রতিবেদন অনুযায়ী, ওই ব্যক্তি গ্রিসে থাকার অনুমতি পেতে তিনবার আশ্রয়ের আবেদন করেছিলেন। তবে প্রতিবারই তার আবেদন প্রত্যাখ্যান করা হয়। একটি বেসরকারি সংস্থার (এনজিও) দুই আইনজীবী আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার গ্রিসে থাকার সুযোগ নিশ্চিত করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা সফল হয়নি।

প্রোটো থেমার প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে গ্রিস থেকে মোট ২ হাজার ৬৩৮ জন বিদেশি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ২০২৫ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ২ হাজার ২০৭। অর্থাৎ এ সময়ে ফেরত পাঠানোর হার বেড়েছে ২০ শতাংশ। জোরপূর্বক বহিষ্কারের সংখ্যা বেড়েছে ৪১ শতাংশ।

গ্রিস সরকার অভিবাসন নিয়ন্ত্রণে আশ্রয়ের আবেদন দ্রুত নিষ্পত্তি, অবৈধভাবে অবস্থানকারীদের ফেরত পাঠানো এবং নিজ নিজ দেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কমেন্ট বক্স
গ্রিস থেকে ফেরত পাঠানো হলো ৫১ বাংলাদেশিকে

গ্রিস থেকে ফেরত পাঠানো হলো ৫১ বাংলাদেশিকে