ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন গ্রিস থেকে ফেরত পাঠানো হলো ৫১ বাংলাদেশিকে মিরপুরে তিন বাসে আগুন গাবতলীতে বাসচাপায় ২ নারী নিহত দেশের ভেতরে-বাইরে সম্মিলিতভাবে ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী দণ্ডিত ও পলাতক থাকায় শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরিয়ে আনা হবে: উপদেষ্টা জাহেদ ঢাকাসহ তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে মাদরাসায় অগ্নিকাণ্ড: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠাতে পারবেন বাংলাদেশিরা: কেন্দ্রীয় ব্যাংক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ ও সর্বোচ্চ ৪৮ হাজার টাকা করার প্রস্তাব শ্রমিকপক্ষের বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না: হুমায়ুন কবির লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড

  • আপলোড সময় : ১১-১১-২০২৬ ০২:০৬:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৬ ০২:০৬:১৬ অপরাহ্ন
নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে একটি মহিলা কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগর হুজুরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুকন্যার ভরণপোষণ, শিক্ষা, চিকিৎসা ও লালন-পালনের সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্রকে বহনের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১১ নভেম্বর) নেত্রকোণার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আব্দুছ সালাম স্পেশাল কেস (সি.আর.পি.) নম্বর ৫৪৩/২০২৬-এর রায়ে এ আদেশ দেন। 

একই মামলায় ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি এবং দণ্ডিত শিক্ষকের বড় ভাই মাইমন ওরফে মামুন মিয়াকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

আদালত রায়ের পর্যবেক্ষণে বলেন, সাম্প্রতিক সময়ে আবাসিক ও অনাবাসিক বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকের মাধ্যমে শিশুদের যৌন হয়রানি, ধর্ষণসহ নানা ধরনের যৌন নির্যাতনের খবর নিয়মিত গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। যা সমাজকে ব্যথিত ও শঙ্কিত করছে। এ ধরনের অপরাধ প্রতিরোধে সুনির্দিষ্ট বিশেষ আইন, বিধিমালা বা নীতিমালা না থাকলেও ২০০৯ সালে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি বনাম বাংলাদেশ সরকার ও অন্যান্য মামলায় হাইকোর্ট বিভাগ শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ এবং অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা প্রতিষ্ঠায় যুগান্তকারী নির্দেশনা দেন।

আদালত বলেন, এসব নির্দেশনা কার্যকর করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। পাশাপাশি শিশুদের সুরক্ষা, নিরাপত্তা ও শিক্ষার সুস্থ পরিবেশ নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানে সিসিটিভিসহ প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ জরুরি।

মামলার নথি ও এজাহার সূত্রে জানা যায়, শিশুটির (১১ বছর ৪ মাস) বাবা-মায়ের বিবাহবিচ্ছেদের পর তার মা জীবিকার প্রয়োজনে সিলেটে থাকতেন। শিশুটি মদনের পাথার বড়বাড়ী গ্রামের হযরত ফাতেমাতুজ্জহরা (রা.) মহিলা কওমি মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়ত। ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক আমানুল্লাহ মাহমুদী পাশের জামে মসজিদের ইমামও ছিলেন।

অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ২ অক্টোবর বিকেলে মাদ্রাসা ছুটির পর অভিযুক্ত শিক্ষক শিশুটিকে মসজিদের বারান্দা ঝাড়ু দিতে বলেন। পরে বারান্দাসংলগ্ন একটি কক্ষে ডেকে নিয়ে দরজা বন্ধ করে মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করেন। ঘটনা কাউকে জানালে হত্যার হুমকি দেওয়া হয়। পরবর্তী কয়েক দিনেও শিশুটিকে ধর্ষণ করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ রয়েছে।

২০২৬ সালের ১৮ এপ্রিল শিশুটির মা বাড়িতে এসে মেয়ের শারীরিক পরিবর্তন দেখে চিকিৎসকের কাছে নেন। পরীক্ষা-নিরীক্ষায় শিশুটি ২৬ সপ্তাহের অন্তঃসত্ত্বা বলে জানা যায়। ২৩ এপ্রিল মা বাদী হয়ে মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা করেন।

চিকিৎসা ও নিরাপত্তার জন্য শিশুটিকে সিলেট সরকারি শিশু ও কিশোরী নিরাপদ হেফাজত কেন্দ্রে (সেফ হোম) পাঠানো হয়। সেখানে ৩ জুলাই শিশুটি একটি কন্যাসন্তান প্রসব করে। মামলার বিচারকালে রাষ্ট্রপক্ষ ১০ জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করে। আদালতে এজাহার, ভিকটিমের জন্মসনদ ও সেফ হোমের প্রত্যয়নপত্রসহ বিভিন্ন নথি দাখিল করা হয়।

মামলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ ছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবরেটরির ডিএনএ প্রোফাইলিং প্রতিবেদন। আদালতের নির্দেশে আসামি, ভিকটিম ও নবজাতকের নমুনা পরীক্ষা করে নবজাতকের জৈবিক পিতা হিসেবে দণ্ডিত শিক্ষককে শনাক্ত করা হয়।

রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, ধর্মীয় শিক্ষক ও মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব ও কর্তৃত্বের অপব্যবহার করে আসামি অসহায় শিশুটির ওপর গুরুতর অপরাধ করেছেন। অপরাধের ভয়াবহতা বিবেচনায় তাঁকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে।

নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১৩ ধারার বিধান অনুসারে আদালত আরও নির্দেশ দেন, শিশুকন্যাটি তার মা ও মাতুলালয়ের অভিভাবকত্বে থাকবে এবং রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক সব ক্ষেত্রে পিতা ও মাতার পরিচয়ে পরিচিত হবে। বিয়ে না হওয়া পর্যন্ত তার ভরণপোষণ, শিক্ষা ও চিকিৎসার সম্পূর্ণ ব্যয় রাষ্ট্র বহন করবে। পরে সরকার ওই অর্থ দণ্ডিত আসামির সম্পত্তি থেকে বকেয়া ভূমি রাজস্বের মতো আদায় বা বাজেয়াপ্ত করতে পারবে।

কমেন্ট বক্স
নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড