ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

ইসরাইলি হামলায় কোমায় লেবাননের ফুটবলার

  • আপলোড সময় : ২৩-১১-২০২৪ ০১:০০:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৪ ০১:০০:০৯ অপরাহ্ন
ইসরাইলি হামলায় কোমায় লেবাননের ফুটবলার

কয়েকদিন আগেই লেবানন জাতীয় নারী ফুটবল দলে ডাক পেয়েছিলেন সেলিন হায়দার। আসন্ন ওয়েস্ট এশিয়া চ্যাম্পিয়নশিপে দেশের জার্সিতে মাঠে নামার কথা ছিল তার। তবে সেসব এখন অনেক দূরের বিষয়। বেঁচে থাকাটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে এই ফুটবলারের জন্য।

বৈরুতে ইসরাইলি বাহিনীর বোমাবর্ষণে গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন সেলিন। বৈরুতের দক্ষিণ শহরতলীতে নিজ বাসার পাশে আহত হন তিনি। বর্তমানে হাসপাতালে কোমায় আছেন এই ফুটবলার।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি হামলার ঝুঁকিতে অনেক আগেই সেলিনের পরিবার বৈরুত ছেড়েছিল। তবে অনুশীলনের সুবিধার কথা ভেবে শহরে থেকে গিয়েছিলেন সেলিন। সেটাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়।

শনিবার ইসরাইলি বাহিনী থেকে যখন বাসিন্দাদের সরে যেতে বলা হয়, তখন সেলিন ঘুমে ছিলেন। পরিবারের পক্ষ থেকে যখন তাকে সতর্ক করা হয়, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।

বোমা বিস্ফোরণের সময় সেলিন একটি মোটরসাইকেলের ওপর ছিটকে পড়েন। শ্রাপনেলের আঘাতে মাথায় গুরুতর জখম হয় তার। মাথার খুলিতে ফাটল ধরে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। পরে তাকে হাসপাতালে নেয়া হয়।

সেলিনের কোচ সামার বারবারি রয়টার্সকে জানিয়েছেন, বৈরুতের সেন্ট জর্জ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে তাকে। এখনও তিনি চেতনা ফিরে পাননি। তবে তার বাবা-মা আশাবাদী।

সেলিনের মা সানা হায়দার বলেন, "আমি তোমার জন্য অপেক্ষা করছি মা। তুমি একজন হিরো। আমি স্বপ্নে দেখি তুমি ফিরে এসেছ।"


কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম