ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উড়াল সেতুতে মোটরসাইকেলে গাড়ির ধাক্কা, সন্তানসহ স্বামী-স্ত্রী নিহত বাংলাদেশে সংঘটিত অপরাধের জবাবদিহিতা এবং রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন গ্রিস থেকে ফেরত পাঠানো হলো ৫১ বাংলাদেশিকে মিরপুরে তিন বাসে আগুন গাবতলীতে বাসচাপায় ২ নারী নিহত দেশের ভেতরে-বাইরে সম্মিলিতভাবে ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী দণ্ডিত ও পলাতক থাকায় শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরিয়ে আনা হবে: উপদেষ্টা জাহেদ ঢাকাসহ তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে মাদরাসায় অগ্নিকাণ্ড: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠাতে পারবেন বাংলাদেশিরা: কেন্দ্রীয় ব্যাংক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ ও সর্বোচ্চ ৪৮ হাজার টাকা করার প্রস্তাব শ্রমিকপক্ষের বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না: হুমায়ুন কবির

জলবায়ু অর্থায়ন যেন ঋণের বোঝা বাড়িয়ে না দেয়: খ‌লিলুর রহমান

  • আপলোড সময় : ১১-১১-২০২৬ ০৫:৪৪:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৬ ০৫:৪৪:০৯ অপরাহ্ন
জলবায়ু অর্থায়ন যেন ঋণের বোঝা বাড়িয়ে না দেয়: খ‌লিলুর রহমান
জলবায়ুর অর্থায়ন যেন ঋণের বোঝা আরো বাড়িয়ে না দেয়- সে বিষয়ে সতর্ক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি খলিলুর রহমান। তিনি বলেছেন, জলবায়ু অর্থায়ন যেন তাদের কাছেই পৌঁছায় যাদের এটি সবচেয়ে বেশি প্রয়োজন।

বুধবার (১১ ন‌ভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ৩১)  ফাঁ‌কে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের আয়োজিত এক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে খলিলুর রহমান একথা বলেছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আন্তালিয়ায় অনুষ্ঠিত কপ৩১-এ আমি ছোট দ্বীপরাষ্ট্র ও অন্যান্য ঝুঁকিপূর্ণ দেশগুলোতে জলবায়ু অর্থায়নের ইকোসিস্টেম গড়ে তোলার বিষয়ে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের আয়োজিত একটি উচ্চপর্যায়ের অনুষ্ঠানে অংশ নিই। আমার বার্তা ছিল স্পষ্ট, জলবায়ু অর্থায়ন যেন তাদের কাছেই পৌঁছায় যাদের এটি সবচেয়ে বেশি প্রয়োজন এবং তা যেন তাদের ঋণের বোঝা আরও বাড়িয়ে না দেয়।’

তি‌নি ব‌লেন, ‘আমি তিনটি ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছি- ছোট দ্বীপরাষ্ট্র ও স্বল্পোন্নত দেশগুলোর জন্য অনুদানকে অগ্রাধিকার দেওয়া, অর্থায়নের প্রক্রিয়া সহজ করা অর্থাৎ নথিপত্রের সংখ্যা কমিয়ে অনুমোদন প্রক্রিয়া দ্রুততর করা এবং জাতীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, যাতে দেশগুলোর নিজস্ব পরিকল্পনাগুলোকে অর্থায়নের উপযোগী প্রকল্পে রূপান্তর করা যায়।

খ‌লিলুর রহমান ব‌লেন, সহনশীল শর্তে অর্থায়নের সুযোগ পাওয়ার ক্ষেত্রে কেবল আয় নয়, বরং ঝুঁকির মাত্রাকেই মূল ভিত্তি হিসেবে বিবেচনা করা উচিত। এই অর্থায়ন নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের প্রক্রিয়ায় নারী ও তরুণদের অংশগ্রহণ থাকা প্রয়োজন।

তি‌নি ব‌লেন, জাতিসংঘ সাধারণ পরিষদ ২০২৭ সালের এসডিজি শীর্ষ সম্মেলন পর্যন্ত এই অগ্রাধিকারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। আসুন, আজ থেকেই জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর উপকারে আসার মতো কার্যকর করে তুলি।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জলবায়ু অর্থায়ন যেন ঋণের বোঝা বাড়িয়ে না দেয়: খ‌লিলুর রহমান

জলবায়ু অর্থায়ন যেন ঋণের বোঝা বাড়িয়ে না দেয়: খ‌লিলুর রহমান