ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন চায় সংস্কার কমিশন

  • আপলোড সময় : ২৩-১১-২০২৪ ০১:৪১:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৪ ০১:৪১:২৪ অপরাহ্ন
জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন চায় সংস্কার কমিশন
জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন চায় সংস্কার কমিশনজাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে চায় নির্বাচন সংস্কার কমিশন। তবে এর আগেই নির্বাচন পদ্ধতির সংস্কার কাজ শেষ করতে চান বলে জানিয়েছেন কমিশনের সদস্য তোফায়েল আহমেদ।আজ শনিবার দুপুরে টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান তিনি। 

তোফায়েল আহমেদ জানান, কমিশন যে সংস্কার করতে চাচ্ছে, তাতে স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচন ব্যয় অনেক কমে আসবে। বাঁচবে সময়। লাগবে অপেক্ষাকৃত অনেক কম জনবল।এর আগে সকালে আগারগাঁও নির্বাচন ভবনে প্রথমপর্বে টেলিভিশনের জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে আলোচনায় বসে কমিশন। বিকেলে মতবিনিময় করবে নারী প্রতিনিধিদের সঙ্গে।

অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে ধারাবাহিক সংলাপে রয়েছে এই কমিশন। বৃহস্পতিবার প্রথম ধাপে কমিশন মতবিনিময় করেছে প্রিন্ট মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে। সেদিন সংস্কারের ছাড়াও নির্বাচনী অপরাধে সাবেক সিইসিদের শাস্তির পরামর্শ দেন সম্পাদকেরা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা