ঢাকা , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ , ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়েসহ ৩ জনের এইচএসসি সাপ্লিমেন্টারি-পুণর্মূল্যায়নের ফল প্রকাশ ডিসেম্বরেই: শিক্ষামন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপে সরাল পুলিশ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ভূমিহীন কৃষক, শিক্ষার্থী ও প্রবাসীদের বিনা জামানতে ঋণ সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক বিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার এমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনে ঋণ নয়, অনুদান দিতে হবে: প্রধানমন্ত্রী অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করল সরকার আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাক বিভাগের গাড়ির ধাক্কা, নিহত ৩ নতুন ৩৫ উড়োজাহাজ কিনছে সরকার: বিমানমন্ত্রী পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী

‘আমাদের মৃত্যুর জন্য শাশুড়ি দায়ী’, দুই মেয়েকে হত্যার পর বাবার চিরকুট

  • আপলোড সময় : ১৪-১১-২০২৬ ০২:৩৮:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৬ ০২:৩৮:৫০ অপরাহ্ন
‘আমাদের মৃত্যুর জন্য শাশুড়ি দায়ী’, দুই মেয়েকে হত্যার পর বাবার চিরকুট
চট্টগ্রামের বাঁশখালীতে পাঁচ মাস বয়সী যমজ দুই কন্যাসন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন বাবা মো. জাহেদ (৫৫)। এসময় দুই শিশুর লাশের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। এতে নিজেদের মৃত্যুর জন্য শাশুড়িকে দায়ী করেছেন তিনি। পাশাপাশি শাশুড়ির কাছে ২ লাখ ৬০ হাজার টাকা পাওনা থাকার কথাও লিখেছেন।

চিরকুটে লেখা ছিল, ‘আমাদের মৃত্যুর জন্য আমার শাশুড়ি দায়ী (২,৬০,০০০)। ২,৬০,০০০ টাকা শাশুড়ির কাছ থেকে পাব।’

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার পুইছড়ি ইউনিয়নের মধ্যম পুইছড়ি মওলার পাড়ায় শ্বশুরবাড়ি থেকে জাহেদ ও তার দুই মেয়ে জাসিয়া জান্নাত ও জারিন জান্নাতের লাশ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস। 

পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক বিরোধ ও মানসিক হতাশা থেকে দুই মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেছেন জাহেদ। শাশুড়ির অস্ত্রোপচারের জন্য খরচ করা ২ লাখ ৬০ হাজার টাকা ফেরত চাওয়া নিয়ে তার সাথে বিরোধ চলছিল বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার করা চিরকুটেও একই পরিমাণ টাকা পাওনার কথা উল্লেখ রয়েছে।

আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান ঢাকা পোস্টকে বলেন, লাশগুলো ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই আকমল হোসেন (৬০) বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। 

অভিযুক্ত ব্যক্তি নিজে মারা যাওয়ার আগে দুটি শিশুকে হত্যা করেছিলেন। যেহেতু মূল অভিযুক্ত ব্যক্তি নিজেই মারা গেছেন, তাই এ ঘটনায় নতুন করে কাউকে আটকের সুযোগ নেই। তাছাড়া নিহত ব্যক্তির পরিবারও এ বিষয়ে কোনো অভিযোগ না জানিয়ে অপমৃত্যুর মামলার বিষয়টিই মেনে নিয়েছে।
  
এর আগে শুক্রবার দুপুরে যমজ দুই মেয়ের জন্য মানত করায় পরিবারের অন্য সদস্যদের সাথে পাশের নাপোড়া ভিলেজার পাড়া মসজিদে নামাজ ও দোয়া করতে যান জাহেদের স্ত্রী আফিয়া বেগম। যাওয়ার সময় দুই মেয়েকেও সাথে নিতে চেয়েছিলেন তিনি। তবে জাহেদ আপত্তি জানিয়ে শিশুদের বাড়িতে রেখে যেতে বলেন। 

বিকেলে বাড়িতে ফিরে ঘরের দরজা-জানালা বন্ধ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দুই শিশুর লাশ বিছানায় এবং জাহেদের মরদেহ ঘরের পাকা পিলারের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী

বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী