ঢাকা , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ , ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়েসহ ৩ জনের এইচএসসি সাপ্লিমেন্টারি-পুণর্মূল্যায়নের ফল প্রকাশ ডিসেম্বরেই: শিক্ষামন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপে সরাল পুলিশ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ভূমিহীন কৃষক, শিক্ষার্থী ও প্রবাসীদের বিনা জামানতে ঋণ সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক বিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার এমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনে ঋণ নয়, অনুদান দিতে হবে: প্রধানমন্ত্রী অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করল সরকার আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাক বিভাগের গাড়ির ধাক্কা, নিহত ৩ নতুন ৩৫ উড়োজাহাজ কিনছে সরকার: বিমানমন্ত্রী পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী উড়াল সেতুতে মোটরসাইকেলে গাড়ির ধাক্কা, সন্তানসহ স্বামী-স্ত্রী নিহত

হরমুজ প্রণালিতে যুদ্ধের ছয় মাসে নিহত ২৫ নাবিক: জাতিসংঘ

  • আপলোড সময় : ১৪-১১-২০২৬ ০২:৪৫:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৬ ০২:৪৫:১৭ অপরাহ্ন
হরমুজ প্রণালিতে যুদ্ধের ছয় মাসে নিহত ২৫ নাবিক: জাতিসংঘ
ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালি এবং এর আশপাশের এলাকায় অন্তত ৫ জন নাবিক নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। 

শুক্রবার (১৩ নভেম্বর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক ব্রিফিংয়ে মধ্যপ্রাচ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক সহকারী মহাসচিব খালেদ খিয়ারি এই হতাহতের পরিসংখ্যান তুলে ধরেন।

পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে খিয়ারি বলেন, ‘এই পরিস্থিতিকে নতুন স্বাভাবিক অবস্থা হিসেবে মেনে নিতে দেওয়া যায় না।’ একই সাথে তিনি এই অঞ্চলে ‘সমুদ্রপথে নৌচলাচল সম্পূর্ণ পুনরুদ্ধারের’ আহ্বান জানান।

তিনি উল্লেখ করেন, হরমুজ এবং এর আশপাশে নিরাপত্তাজনিত ঘটনা ক্রমাগত বাড়ছে, যার মধ্যে সংঘাত শুরুর পর গত অক্টোবরেই সর্বোচ্চ সংখ্যক ঘটনা নথিভুক্ত হয়েছে। জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা (আইএমও) ১ মার্চ থেকে ১১ নভেম্বরের মধ্যে হরমুজ ও বৃহত্তর মধ্যপ্রাচ্যে জাহাজ সংক্রান্ত একশ ছত্রিশটি নিরাপত্তাজনিত ঘটনা শনাক্ত করেছে, যার মধ্যে অক্টোবরে পঁয়ত্রিশটি এবং নভেম্বরে দশটি ঘটনা ঘটেছে।

খিয়ারি বলেন, ‘প্রতিদিনই সামুদ্রিক দুর্ঘটনার নতুন খবর আসছে। এই ঘটনাগুলো অগ্রহণযোগ্য। বেসামরিক নৌযান এবং বাণিজ্যিক জাহাজকে অবশ্যই লক্ষ্যবস্তু করা উচিত নয়।’

শনিবার ইরানি কর্তৃপক্ষ হরমুজের ‘অননুমোদিত’ বা ‘নিষিদ্ধ’ এলাকা দিয়ে চলাচলের সময় তিনটি তেলবাহী ট্যাংকার মাইনের আঘাতে অগ্নিকাণ্ডের শিকার হওয়ার খবর জানানোর প্রেক্ষাপটে জাতিসংঘ কর্মকর্তার এই মন্তব্য এল। সংঘাত চলাকালীন জলপথটি পার হওয়ার জন্য জাহাজগুলোকে অবশ্যই ইরানের অনুমোদন নিতে হবে বলে সতর্ক করে দিয়েছে তেহরান এবং নিয়ম লঙ্ঘনের অভিযোগে একাধিকবার জাহাজে হামলা চালিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-তে প্রচারিত এক বিবৃতিতে দেশটির নৌবাহিনী সতর্ক করে বলেছে, ‘হরমুজ প্রণালির পূর্বে নিষিদ্ধ এলাকায় চলাচলকারী যেকোনো আইন অমান্যকারী ট্যাংকার নৌ-মাইনের আঘাতে আগুনে পুড়ে যাবে।’

ইরানি কর্মকর্তারা জোর দিয়ে বলছেন, যুক্তরাষ্ট্র তাদের দাবিগুলো পূরণ না করা পর্যন্ত প্রণালিটি খোলা হবে না। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে ইরানি বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া, ইরানের জব্দকৃত অর্থ অবমুক্ত করা, সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা এবং যুদ্ধের সমাপ্তির সুস্পষ্ট ঘোষণা দেওয়া।

অন্যদিকে মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে, তারা প্রণালির প্রধান পথগুলো থেকে মাইন অপসারণ করেছে এবং জলপথটি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। তবে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনসের (ইউকেএমটিও) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল যুদ্ধপূর্ব সময়ের তুলনায় প্রায় পঁয়ষট্টি শতাংশ কমে গেছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে খিয়ারি বলেন, ‘মধ্যপ্রাচ্যের বর্তমান সামুদ্রিক ব্যবস্থা ব্যয়বহুল, অনিশ্চিত এবং অনিরাপদ রয়ে গেছে।’ তিনি আরও বলেন, ‘সমুদ্রপথে নৌচলাচলে বিঘ্ন ঘটার ফলে বৈশ্বিক অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব অব্যাহত রয়েছে, যা জ্বালানি, পরিবহন ও বিমা খরচ বাড়িয়ে দিচ্ছে, মুদ্রাস্ফীতি উসকে দিচ্ছে এবং সার পরিবহন মারাত্মকভাবে সীমিত হয়ে পড়ায় খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজ প্রণালিতে যুদ্ধের ছয় মাসে নিহত ২৫ নাবিক: জাতিসংঘ

হরমুজ প্রণালিতে যুদ্ধের ছয় মাসে নিহত ২৫ নাবিক: জাতিসংঘ