ঢাকা , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ , ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়েসহ ৩ জনের এইচএসসি সাপ্লিমেন্টারি-পুণর্মূল্যায়নের ফল প্রকাশ ডিসেম্বরেই: শিক্ষামন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপে সরাল পুলিশ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ভূমিহীন কৃষক, শিক্ষার্থী ও প্রবাসীদের বিনা জামানতে ঋণ সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক বিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার এমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনে ঋণ নয়, অনুদান দিতে হবে: প্রধানমন্ত্রী অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করল সরকার আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাক বিভাগের গাড়ির ধাক্কা, নিহত ৩ নতুন ৩৫ উড়োজাহাজ কিনছে সরকার: বিমানমন্ত্রী পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদিতে পতিতাবৃত্তির অভিযোগে ছয় প্রবাসী নারী গ্রেফতার

  • আপলোড সময় : ১৪-১১-২০২৬ ০৭:১৯:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৬ ০৭:১৯:৫১ অপরাহ্ন
সৌদিতে পতিতাবৃত্তির অভিযোগে ছয় প্রবাসী নারী গ্রেফতার
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে পতিতাবৃত্তিতে জড়িত থাকার অভিযোগে ছয় প্রবাসী নারীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। সামাজিক নিরাপত্তা ও মানবপাচার প্রতিরোধ অধিদফতরের সাথে সমন্বয় করে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সৌদি সংবাদমাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গ্রেফতার নারীরা কোন দেশের নাগরিক, তা প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে দেহব্যবসায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

সৌদি জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, গ্রেফতারের পর ছয় নারীকে হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় বিচারিক ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।

সামাজিক মূল্যবোধবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে দেশটির কর্তৃপক্ষ নিয়মিত অভিযান চালাচ্ছে। এরই অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

তবে গ্রেফতার নারীদের পরিচয় ও জাতীয়তা কিংবা তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত প্রকাশ করা হয়নি। সম্ভাব্য শাস্তির বিষয়েও কিছু জানায়নি কর্তৃপক্ষ।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলকে ৩-২ গোলে হারাল জাপান

ব্রাজিলকে ৩-২ গোলে হারাল জাপান