ঢাকা , শনিবার, ৩০ মে ২০২৬ , ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

দীর্ঘদিন কাপড়ের জৌলুস ধরে রাখতে রইল পরামর্শ

  • আপলোড সময় : ২৩-১১-২০২৪ ০১:৫৪:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৪ ০১:৫৪:৫৮ অপরাহ্ন
দীর্ঘদিন কাপড়ের জৌলুস ধরে রাখতে  রইল পরামর্শ
শখের কাপড়-চোপড়ের যত্ন-আত্তি না করলে কদিন বাদেই নষ্ট হয়ে যায়। দীর্ঘদিন কাপড়ের জৌলুস ধরে রাখতে চাইলে কেচে, ইস্ত্রি করে জমিয়ে রাখা প্রয়োজন। এক এক ধরনের কাপড়ের কাচা, মেলা, শুকনো এবং ইস্ত্রির নিয়ম এক এক রকম। রইল পরামর্শ—

শখের জামাকাপড় কাচা, ইস্ত্রি করার কাজটি শুনতে সহজ মনে হয় ঠিকই! কিন্তু ঠিকমতো কাচা, শুকানো এবং ইস্ত্রি না হলে জামাকাপড় জৌলুস হারায়। তবে জামাকাপড় কাচার বিশেষ কিছু নিয়ম রয়েছে। অর্থাৎ এক এক ধরনের কাপড়ের কাচা, মেলা, শুকানো এবং ইস্ত্রির নিয়ম এক এক রকম। ভাবনার কিছু নেই; কিছু সহজ বিষয় মনে রাখলেই সহজেই সামলে নিতে পারবেন।

ওয়াশিং টিপস

সোয়েটার বা শাল জাতীয় কাপড় ধোয়ার আগে কিছুক্ষণ ঠাণ্ডা পানিতে ভিজিয়ে রাখুন, এরপর লিকুইড সোপ বা মাইন্ড ডিটারজেন্টে ধুয়ে নিন। এতে রোয়া উঠবে না ও উজ্জ্বলতা বজায় থাকবে। উলের পোশাক ধোয়ার ক্ষেত্রে কল ছেড়ে পরিষ্কার করুন। না হলে পোশাকের নমনীয়তা কমে যায়। উল ঘষে ধোবেন না বরং ধোয়ার পর এক বালতি পানিতে সামান্য গ্লিসারিন অথবা এসেনশিয়াল অয়েল মিশিয়ে তাতে ডুবিয়ে নিন। উল নরম থাকবে। সোয়েটার ধোয়ার আগে বোতাম লাগিয়ে নিতে ভুলবেন না। এতে ধোয়ার সময় বা পরে সোয়েটার বড় হয়ে যাবে না। সোয়েটারে হঠাৎ দাগ লাগলে একটুখানি পানি ঘন করে ডিটারজেন্ট দিয়ে স্পাঞ্জ দিয়ে জায়গাটা ঘষে নিন, দাগ উঠে যাবে। উলের পোশাক কাচা হয়ে গেলে একটা তোয়ালে মুড়ে নিংড়ে নিন। ভিজা অবস্থায় না মেলে চেষ্টা করুন বিছিয়ে দিয়ে শুকিয়ে নিতে। নাইলনের মেটিরিয়াল পরিষ্কার করার সময় গরম পানি ব্যবহার করুন। এতে নাইলনের রং বজায় থাকে। নাইলন ভালো করে জলে ধুয়ে নেবেন, না হলে সাবান জমে নাইলন ফেব্রিকের রং ধূসর হয়ে পড়ে। জামাকাপড়ের ঘামের দাগ দূর করতে পানির সঙ্গে বোরাক্স মিশিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এরপর ধুয়ে নিন। দাগ চলে যাবে। নেটের পর্দা কাচার আগে ভালো করে ধুলা ঝেড়ে পরিষ্কার করে নিন। তারপর ফোল্ড করে বেঁধে নিন। ওয়াশিং মেশিনে ডেলিকেট মোডে পরিষ্কার করুন। তারপর ভালো করে নিংড়ে নিন, যাতে কোনো ময়েশ্চার না রয়ে যায়। তারপর মেলে নিন।

ড্রাইং টিপস

রঙিন কিংবা উলের কাপড় কখনই কড়া রোদে শুকাবেন না। ছায়ায় শুকানোর চেষ্টা করুন। বালিশের কভার খোলার দিকের অংশ এমন করে মেলুন যাতে হাওয়া চলাচল করতে পারে। স্টকিংস, মোজা এমন করে মেলুন, যাতে পায়ের পাতার অংশটা উপরের দিকে থাকে। এতে শেপ বজায় থাকে। কোনো পোশাকই দীর্ঘক্ষণ রোদে ফেলে রাখবেন না। এতে জামাকাপড়ের সুতা নষ্ট হয়ে যেতে পারে। এ ছাড়া কাপড়ের রঙের উজ্জ্বলতা এবং ইলাস্টিসিটিও নষ্ট হয়।

আয়রনিং টিপস

নোংরা জামা কখনো ইস্ত্রি করবেন না। এতে পোশাকের ময়লা আরও বেশি করে বসে যাবে। স্প্রে বোতল থেকে ঈষদুষ্ণ পানি স্প্রে করে কাপড় ইস্ত্রি করুন। সিল্কের সূক্ষ্ম কাজ করা পোশাক বা অ্যামব্রয়ডারি করা শাড়ি ইস্ত্রি করার সময় উল্টে নিয়ে সামান্য ভিজা কাপড়ের ওপর ইস্ত্রি করুন। এতে কাপড়ের নরম ভাব, শেপ ও ইলাস্টিসিটি বজায় থাকবে। পোশাকে অ্যামব্রয়ডারির গ্লাস মেইনটেন করার জন্য এর উল্টো পিঠে ইস্ত্রি করুন। মসলিনের কাপড় ইস্ত্রি করার সময় খুব জোরে চেপে আয়রন করবেন না। এতে সুতার কাজ নষ্ট হয়ে যেতে পারে। সুতি কাপড়ে আয়রন স্টার্চের দাগ এড়াতে উল্টো দিকে আয়রন করুন। প্লাস্টিকের তৈরি টেবিল ক্লথ, রেইনকোট কুঁচকে গেলে একটা মোটা তোয়ালে অল্প ভিজিয়ে প্লাস্টিকের ওপর রাখুন। এবার আয়রন করে নিন। কুঁচকানো ভাব কেটে যাবে। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা