ঢাকা , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ , ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গত ১০ বছরে টাকার অবমূল্যায়ন হয়েছে ৬০ শতাংশ: গভর্নর বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়েসহ ৩ জনের এইচএসসি সাপ্লিমেন্টারি-পুণর্মূল্যায়নের ফল প্রকাশ ডিসেম্বরেই: শিক্ষামন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপে সরাল পুলিশ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ভূমিহীন কৃষক, শিক্ষার্থী ও প্রবাসীদের বিনা জামানতে ঋণ সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক বিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার এমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনে ঋণ নয়, অনুদান দিতে হবে: প্রধানমন্ত্রী অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করল সরকার আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাক বিভাগের গাড়ির ধাক্কা, নিহত ৩ নতুন ৩৫ উড়োজাহাজ কিনছে সরকার: বিমানমন্ত্রী

ব্রাজিলকে ৩-২ গোলে হারাল জাপান

  • আপলোড সময় : ১৪-১১-২০২৬ ০৭:৪৭:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৬ ০৭:৪৭:৫৮ অপরাহ্ন
ব্রাজিলকে ৩-২ গোলে হারাল জাপান
২৯ জুন, ২০২৬। বিশ্বকাপের 'রাউন্ড অব ৩২'-তে জাপানকে হারিয়েছিল ব্রাজিল। প্রায় ৫ মাস পর সেই হারের প্রতিশোধ নিল জাপান। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে, ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়েছে এশিয়ার অন্যতম পরাশক্তি।

ম্যাচের প্রথম ১৯ মিনিটের মধ্যে ব্রাজিলের জালে ২ গোল দেয় জাপানিজরা। অনেকেই ভেবেছিলেন, ম্যাচের স্কোর মনে হয় ভুল দেখেছেন। কিন্তু সত্যি কঠিন হলেও মেনে নেওয়া ছাড়া সেলেসাও ভক্তদের করার যেন কিছুই ছিল না। 

জাপানের হয়ে প্রথম গোলটি করেন তাকাফুসো কুবো। এরপর ১৯ মিনিটে স্কোর ডাবল করেন নাকামুরা। এরপরই গোলের জন্য মরিয়া হয়ে উঠে ব্রাজিল। অবশেষে, ম্যাচের ৩৩ মিনিটে, ২৫ গজ দূর থেকে অসাধারণ শট করে গোল করেন ভিনি। 

এরপর ৭৫ মিনিটে, ব্রাজিলের হয়ে আবার দুর্দান্ত শট করে গোল করেন ভিনি। ম্যাচের মোমেন্টাম তখন পুরোপুরি শিফট হয়ে চলে যায় ব্রাজিলের নিয়ন্ত্রণে। সাইড লাইন থেকে ডন কার্লো মনে করেছিলেন, হারের লজ্জা থেকে বের হয়ে অন্তত ড্র হবে ম্যাচটি।

কিন্তু ব্রাজিলিয়ানদের জালে ৯০+১ মিনিটে গোল করেন সাকামোতো। গোলটি দেখে ধৈর্য হারিয়ে ফেলেন ডন কার্লো-রাফিনিয়া। ব্রাজিল ক্যাপ্টেন পান লাল কার্ড। একইসঙ্গে, একই রঙের কার্ড পেয়ে গ্যালারি ছাড়েন কার্লো।

 

কমেন্ট বক্স
গত ১০ বছরে টাকার অবমূল্যায়ন হয়েছে ৬০ শতাংশ: গভর্নর

গত ১০ বছরে টাকার অবমূল্যায়ন হয়েছে ৬০ শতাংশ: গভর্নর