ঢাকা , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ , ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কারো ব্যক্তিগত দায় বাহিনী নেবে না: সিএমপি কমিশনার ভাড়া নিয়ে তর্কে চলন্ত বাস থেকে ধাক্কা, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রামের এসপি জাহাঙ্গীর গ্রেফতার গত ১০ বছরে টাকার অবমূল্যায়ন হয়েছে ৬০ শতাংশ: গভর্নর বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়েসহ ৩ জনের এইচএসসি সাপ্লিমেন্টারি-পুণর্মূল্যায়নের ফল প্রকাশ ডিসেম্বরেই: শিক্ষামন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপে সরাল পুলিশ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ভূমিহীন কৃষক, শিক্ষার্থী ও প্রবাসীদের বিনা জামানতে ঋণ সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক বিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার এমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনে ঋণ নয়, অনুদান দিতে হবে: প্রধানমন্ত্রী অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করল সরকার আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ভাড়া নিয়ে তর্কে চলন্ত বাস থেকে ধাক্কা, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু

  • আপলোড সময় : ১৫-১১-২০২৬ ১২:৫১:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৬ ১২:৫১:৪৮ অপরাহ্ন
ভাড়া নিয়ে তর্কে চলন্ত বাস থেকে ধাক্কা, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু
রংপুরের তারাগঞ্জে বাসভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে দুই যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে বাসের চালক ও হেলপারের বিরুদ্ধে। এ সময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আরও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।

রবিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জিয়ারগলা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা গ্রামের কানু মিয়ার ছেলে মুকুল (৩০) ও একই গ্রামের লোকমান হোসেনের ছেলে শাকিল (২৮)। তারা কুমিল্লার একটি নির্মাণাধীন প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করতেন।

নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে কুমিল্লা থেকে জলঢাকাগামী সাইমুম পরিবহণের একটি বাসে বাড়ি ফিরছিলেন ওই গ্রামের কয়েকজন। রংপুরের পাগলাপীর এলাকায় পৌঁছালে বাসের কন্ডাক্টর ও হেলপারের সাথে যাত্রীদের ভাড়া নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। 

একপর্যায়ে তারাগঞ্জ এলাকায় এলে কন্ডাক্টর ও হেলপার মিলে যাত্রী মুকুল, শাকিল ও আতিকুল ইসলামকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মুকুল ও শাকিলের মৃত্যু হয়। গুরুতর আহত হন আতিকুল ইসলাম।

এ সময় স্থানীয়রা মোবাইল ফোনে খিয়ারজুম্মা বাজার এলাকায় খবর দিয়ে বাসটি আটক করতে বলেন। পরে বাজার এলাকার লোকজন বাসটি আটক করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক মুকুল ও শাকিলকে মৃত ঘোষণা করেন।

এদিকে খবর পেয়ে নিহতদের পরিবারের সদস্যরা সেখানে এসে উত্তেজিত হয়ে রংপুর-দিনাজপুর মহাসড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্বজনদের অবরোধ চলছিল।

তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোস্তাফিজার রহমান দুই যাত্রী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ঘাতক বাসটি আটকের কথাও জানিয়েছেন।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারো ব্যক্তিগত দায় বাহিনী নেবে না: সিএমপি কমিশনার

কারো ব্যক্তিগত দায় বাহিনী নেবে না: সিএমপি কমিশনার