ঢাকা , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ , ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিটিআরসির নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ওয়াহিদ-উজ-জামান ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী কারো ব্যক্তিগত দায় বাহিনী নেবে না: সিএমপি কমিশনার ভাড়া নিয়ে তর্কে চলন্ত বাস থেকে ধাক্কা, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রামের এসপি জাহাঙ্গীর গ্রেফতার গত ১০ বছরে টাকার অবমূল্যায়ন হয়েছে ৬০ শতাংশ: গভর্নর বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়েসহ ৩ জনের এইচএসসি সাপ্লিমেন্টারি-পুণর্মূল্যায়নের ফল প্রকাশ ডিসেম্বরেই: শিক্ষামন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপে সরাল পুলিশ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ভূমিহীন কৃষক, শিক্ষার্থী ও প্রবাসীদের বিনা জামানতে ঋণ সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক বিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার এমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনে ঋণ নয়, অনুদান দিতে হবে: প্রধানমন্ত্রী অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

  • আপলোড সময় : ১৫-১১-২০২৬ ০৩:১১:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৬ ০৩:১১:৫৫ অপরাহ্ন
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
আগামী ফেব্রুয়ারির মধ্যে সরকার আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রবিবার (১৫ নভেম্বর) অর্থ মন্ত্রণালয় ও এডিবির আয়জোনে কক্সবাজারে আন্তর্জাতিক ঋণ সন্মেলনের প্রথম দিনে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘আইএমএফের প্রোগ্রাম নিয়ে দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। আশা করছি তাদের কাজ জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে।’

তিনি বলেন, ‘এ সময়ের মধ্যে এগুলো শেষ হয়ে যাবে। এভ্রিথিং উইল বি অন।’ 

মন্ত্রী আরও বলেন, ‘শর্তের কারণে আইএমএফের প্রোগ্রাম থেকে পিছিয়ে গেছি তা নয়। আগের প্রোগ্রাম বিগত ফ্যাসিস্ট রেজিমের সময় আইএমএফের যে প্রোগ্রাম হয়েছে, সেখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো নির্বাচিত সরকারের জন্য সে কাজগুলো করা সম্ভব না।’

‘সময়ের প্রয়োজন আছে। রাতারাতি করতে গেলে এমন কিছু সিদ্ধান্ত নিতে হবে যেটার জন্য জনগণকে ভুগতে হবে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন।’

অর্থমন্ত্রী বলেন, ‘বিশ্বে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে। এটা মাথায় রেখে অর্থনৈতিক ফ্রেমওয়ার্ক অ্যালাইন করতে হবে। পঞ্চবার্ষিকী উন্নয়ন প্রোগ্রামের সাথে সবাই অ্যালাইন হচ্ছে। বিশ্বব্যাংক হচ্ছে, এডিবি হয়েছে, জাইকা হচ্ছে। সব অংশীদার আমাদের প্রোগ্রামের সাথে অ্যালাইন না হলে কাজগুলো আমরা করতে পারব না এবং আইএমএফও অ্যালাইন হচ্ছে।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিটিআরসির নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ওয়াহিদ-উজ-জামান

বিটিআরসির নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ওয়াহিদ-উজ-জামান