ঢাকা , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ , ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গোপালগঞ্জের ডিসি-এসপিকে বদলি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম বিটিআরসির নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ওয়াহিদ-উজ-জামান ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী কারো ব্যক্তিগত দায় বাহিনী নেবে না: সিএমপি কমিশনার ভাড়া নিয়ে তর্কে চলন্ত বাস থেকে ধাক্কা, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রামের এসপি জাহাঙ্গীর গ্রেফতার গত ১০ বছরে টাকার অবমূল্যায়ন হয়েছে ৬০ শতাংশ: গভর্নর বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়েসহ ৩ জনের এইচএসসি সাপ্লিমেন্টারি-পুণর্মূল্যায়নের ফল প্রকাশ ডিসেম্বরেই: শিক্ষামন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপে সরাল পুলিশ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ভূমিহীন কৃষক, শিক্ষার্থী ও প্রবাসীদের বিনা জামানতে ঋণ সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক বিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার এমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার

সড়ক দুর্ঘটনায় স্বামী-সন্তানের মৃত্যুর ২৪ দিন পর মারা গেলেন রেশমীও

  • আপলোড সময় : ১৫-১১-২০২৬ ০৫:৪৪:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৬ ০৫:৪৪:৪১ অপরাহ্ন
সড়ক দুর্ঘটনায় স্বামী-সন্তানের মৃত্যুর ২৪ দিন পর মারা গেলেন রেশমীও
চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী ও দেড় বছর বয়সি মেয়েকে হারানোর ২৪ দিন পর মারা গেলেন রেশমী আক্তার। 

শনিবার (১৪ নভেম্বর) রাত ৩টা ৩০ মিনিটে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। টানা ২৪ দিন আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

গত ২৩ অক্টোবর রাতে স্বামী মো. দেলোয়ার (৩১), মেয়ে ওয়াসিফা জান্নাত ও স্বজনদের নিয়ে অটোরিকশায় কেরানীহাটের একটি মেলায় যাওয়ার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজ এলাকায় একটি মিনিবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থলে দেলোয়ার এবং হাসপাতালে নেওয়ার পর দেড় বছরের শিশু ওয়াসিফা মারা যায়। গুরুতর আহত রেশমীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

দোহাজারী হাইওয়ে থানার ওসি নুরুল আবচার রেশমীর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, চিকিৎসাধীন তার মৃত্যু হয়েছে। লাশ বিনা ময়নাতদন্তে দাফনের ব্যবস্থা করা হচ্ছে।

 

কমেন্ট বক্স
সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী