ঢাকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৭ মের মধ্যে শেষ হবে ইউপি নির্বাচন: ইসি সানাউল্লাহ থাইল্যান্ডে ভয়াবহ আগুনে ১১ জনের মৃত্যু, আহত ১৬ গোপালগঞ্জের নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে নতুন দুই থানা-পৌরসভা গঠনের অনুমোদন শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশা সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গোপালগঞ্জের ডিসি-এসপিকে বদলি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম বিটিআরসির নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ওয়াহিদ-উজ-জামান ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী কারো ব্যক্তিগত দায় বাহিনী নেবে না: সিএমপি কমিশনার ভাড়া নিয়ে তর্কে চলন্ত বাস থেকে ধাক্কা, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রামের এসপি জাহাঙ্গীর গ্রেফতার গত ১০ বছরে টাকার অবমূল্যায়ন হয়েছে ৬০ শতাংশ: গভর্নর বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়েসহ ৩ জনের এইচএসসি সাপ্লিমেন্টারি-পুণর্মূল্যায়নের ফল প্রকাশ ডিসেম্বরেই: শিক্ষামন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপে সরাল পুলিশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান জয় শাহ

  • আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০১:৫০:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০১:৫০:৪৮ অপরাহ্ন
বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান জয় শাহ
দ্বিতীয় মেয়াদের আবারও আইসিসি চেয়ারম্যান হলেন জয় শাহ। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড ও কমিটির সভায় পরিচালকদের প্রস্তাবের পর তাকে দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান হিসেবে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

পুনর্নির্বাচিত হওয়ার পর জয় শাহ বলেন, ‘আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা একই সাথে সম্মানের ও দায়িত্বের বিষয়। বিশ্বজুড়ে ক্রিকেটের স্বার্থ এগিয়ে নিতে সদস্য দেশগুলোর সাথে কাজ করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি আরও বলেন, ‘আমরা ক্রিকেটের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর সময়ে প্রবেশ করছি। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ফিরছে ক্রিকেট। এটি নতুন প্রজন্মের খেলোয়াড় ও সমর্থকদের অনুপ্রাণিত করার অসাধারণ সুযোগ তৈরি  করবে।’

জয় শাহ বলেন, 'সফল আয়োজন নিশ্চিত করার মধ্যেই আমাদের দায়িত্ব সীমাবদ্ধ নয়। সমর্থক, খেলোয়াড়, বাণিজ্যিক অংশীদার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজনদের গুরুত্ব দিয়ে ক্রিকেটের আরও শক্তিশালী ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।'

২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ফিরছে ক্রিকেট। সেই সুযোগ কাজে লাগিয়ে বিশ্বজুড়ে খেলাটির প্রসার ঘটানোই এখন জয় শাহর অন্যতম লক্ষ্য।

২০২৪ সালের ডিসেম্বরে দায়িত্ব নেওয়া জয় শাহর প্রথম মেয়াদ শেষ হবে ২০২৭ সালের ডিসেম্বরে এবং এরপর শুরু হওয়া দ্বিতীয় মেয়াদ গিয়ে শেষ হবে ২০৩০ সালের ডিসেম্বরে।

আইসিসির গঠনতন্ত্র অনুযায়ী, একজন আইসিসি চেয়ারম্যান সর্বোচ্চ তিন বছর মেয়াদের দুই মেয়াদে দায়িত্ব পালন করতে পারেন।

কমেন্ট বক্স
কবুতর চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

কবুতর চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত