ঢাকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে সহিংসতা নিষিদ্ধ আওয়ামী লীগের দেউলিয়াত্বের প্রমাণ: তথ্যমন্ত্রী বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী ২৭ মের মধ্যে শেষ হবে ইউপি নির্বাচন: ইসি সানাউল্লাহ থাইল্যান্ডে ভয়াবহ আগুনে ১১ জনের মৃত্যু, আহত ১৬ গোপালগঞ্জের নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে নতুন দুই থানা-পৌরসভা গঠনের অনুমোদন শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশা সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গোপালগঞ্জের ডিসি-এসপিকে বদলি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম বিটিআরসির নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ওয়াহিদ-উজ-জামান ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী কারো ব্যক্তিগত দায় বাহিনী নেবে না: সিএমপি কমিশনার ভাড়া নিয়ে তর্কে চলন্ত বাস থেকে ধাক্কা, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রামের এসপি জাহাঙ্গীর গ্রেফতার গত ১০ বছরে টাকার অবমূল্যায়ন হয়েছে ৬০ শতাংশ: গভর্নর বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়েসহ ৩ জনের এইচএসসি সাপ্লিমেন্টারি-পুণর্মূল্যায়নের ফল প্রকাশ ডিসেম্বরেই: শিক্ষামন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী

কাশিমপুর কারাগারে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ঝুলন্ত লাশ

  • আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০৩:২৪:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৩:২৪:২৪ অপরাহ্ন
কাশিমপুর কারাগারে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ঝুলন্ত লাশ
গাজীপুরের কাশিমপুর হাইসিকিরিটি কেন্দ্রীয় কারাগার থেকে দুই হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। 

রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে কাশিমপুর হাইসিকিরিটি কারাগারের হিমেল ভবনের নিচ তলার সেল থেকে মো. ফরহাদ (৪১) নামে ওই কয়েদির লাশ উদ্ধার করা হয়েছে।    

ফরহাদ টাঙ্গাইল জেলার সদর থানাধীন শালিনাপাড়া গ্রামে মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার যথাসময়ে কারাগারের কয়েদিদের গণনা করে লকার করা হয়। কারাগারের হিমেল ভবনের নিচ তলায় টাঙ্গাইলের এক নারী ও এক পুরুষ হত্যা মামলার আসামি অর্থাৎ ডাবল হত্যা মামলায় ডাবল মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফরহাদ তার দুই কেস পার্টনারসহ বন্দি ছিলেন। 

গভীর রাতে তাকে সেলের জানালার মধ্যে গামছা দিয়ে ফাঁস লাগানো দেখতে পায় তার সঙ্গীরা। খবর পেয়ে কারাগারের কর্মকর্তারা তাকে উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

জেল সুপার বলেন, নিহতের স্বজনরা কারাগারে এসেছেন। মরদেহের সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ২৬ আগস্ট কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর হাইসিকিরিটি কারাগারে আনা হয় ফরহাদকে। টাঙ্গাইল মডেল থানার দুটি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি হিসেবে তিনি কারাগারে ছিলেন। তিনি প্রায় ১ বছর ধরে তীব্র মাথাব্যথা, দৃষ্টিজনিত বিভ্রম সমস্যাসহ কয়েকটি রোগে ভুগছিলেন।  ফরহাদ একাধিকবার কারা হাসপাতালের অধীনে চিকিৎসা নিয়েছেন। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাশিমপুর কারাগারে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ঝুলন্ত লাশ

কাশিমপুর কারাগারে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ঝুলন্ত লাশ