ঢাকা , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল মিরপুর-সাভার-আশুলিয়ায় শ্রমিকদের অবরোধ, পুলিশের সাথে ধাওয়া-পাল্টাধাওয়া গ্রেফতারের পর সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ব্যাংক খাত থেকে অর্থ পাচারে বিশ্বের শীর্ষে থাকতে পারে বাংলাদেশ: টাস্কফোর্স  মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু গোপালগঞ্জে সহিংসতা নিষিদ্ধ আওয়ামী লীগের দেউলিয়াত্বের প্রমাণ: তথ্যমন্ত্রী বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী ২৭ মের মধ্যে শেষ হবে ইউপি নির্বাচন: ইসি সানাউল্লাহ থাইল্যান্ডে ভয়াবহ আগুনে ১১ জনের মৃত্যু, আহত ১৬ গোপালগঞ্জের নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে নতুন দুই থানা-পৌরসভা গঠনের অনুমোদন শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশা সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গোপালগঞ্জের ডিসি-এসপিকে বদলি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম বিটিআরসির নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ওয়াহিদ-উজ-জামান ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী কারো ব্যক্তিগত দায় বাহিনী নেবে না: সিএমপি কমিশনার ভাড়া নিয়ে তর্কে চলন্ত বাস থেকে ধাক্কা, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু

ফ্লাইওভার থেকে বিমানবন্দর গেটে ককটেল নিক্ষেপ, আহত ৩

  • আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০১:২৮:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০১:২৮:০৭ অপরাহ্ন
ফ্লাইওভার থেকে বিমানবন্দর গেটে ককটেল নিক্ষেপ, আহত ৩
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাহির গেটে ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে তিনজন পথচারী আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর গেটে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দরে বিআরটি উড়াল সেতু থেকে গোলচত্বরের বিমানবন্দরের বাহিরের গেট লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এ সময় উড়াল সেতুর নিচে থাকা তিনজন পথচারী আহত হন। পরে তাদেরকে পুলিশ ও পথচারীদের সহযোগিতায় হাসপাতালে পাঠানো হয়েছে।

একই রাতে উত্তরার জসিমউদ্দিনেও আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত সোয়া ১০টার দিকে ফুটপাতে বিকট শব্দে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ আহত হননি বলে জানা গেছে।     

এ বিষয়ে বিমানবন্দর থানার ডিউটি অফিসার এসআই মানিক মাহমুদ বলেন, বিমানবন্দরে ককটেল বিস্ফোরণে তিনজন পথচারী আহত হয়েছেন। তাদের পায়ে সামান্য আঘাত লেগেছে। পরে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা সম্ভব হয়নি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তাও জানা যায়নি। তবে উড়াল সেতুর ওপর থেকে ককটেলগুলো নিক্ষেপ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগেও গত ৬ নভেম্বর রাত পৌনে ১২টার দিকে একই স্থানে উড়াল সেতু থেকে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছিল। তবে তখনও কেউ হতাহত হননি।

কমেন্ট বক্স
ফ্লাইওভার থেকে বিমানবন্দর গেটে ককটেল নিক্ষেপ, আহত ৩

ফ্লাইওভার থেকে বিমানবন্দর গেটে ককটেল নিক্ষেপ, আহত ৩