ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বহাল নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু চার দিন আগে ছিল বিবাহবার্ষিকী, আজ ছেলের জন্মদিন মা-বোনদের কষ্ট লাঘবে এলপিজি কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী সাতক্ষীরায় নারী দোকানিকে হত্যার পর গহনা ছিনতাই ছেলের হাতেই জীবনপ্রদীপ নিভল মায়ের যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় বিকাশে টাকা দিতে দেরি হওয়ার জেরে টর্চ জ্বালিয়ে কয়েক ঘণ্টা সংঘর্ষ হরমুজ খুললেও পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না ইরান আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল, সংসদে বিল পাস সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু এসএসসি পরীক্ষার হলে সিলিং ফ্যান খুলে মাথায় পড়ল শিক্ষার্থীর সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার ফ্লোরিডায় নিহত লিমনের বাড়িতে মাতম, মরদেহ ফেরানোর দাবি পরিবারের ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা গ্রেফতার পিরোজপুরে হাত-পাবিহীন শিশুর জন্ম: বাবা বললেন ফেলে দিতে, হাসপাতাল করল বিল মওকুফ রাজধানীতে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নারীর মৃত্যু

ঘরেই বানিয়ে নিন আমলকির রসালো মোরব্বা

  • আপলোড সময় : ২৩-১১-২০২৪ ০২:৩০:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৪ ০২:৩০:৫২ অপরাহ্ন
ঘরেই বানিয়ে নিন আমলকির রসালো মোরব্বা
এখন তো শীত আসি আসি করছে।  বাজারে প্রচুর আমলকি পাওয়া যাচ্ছে।

আজ আমলকির মোরব্বা বানানোর রেসিপি শিখে নেওয়া যাক।  আট থেকে আশি সবার জিভেই ভালো লাগবে আমলকির রসালো মোরব্বা। ঘরে তৈরি মোরব্বা খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকরও। তাছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেই হোক বা কোলেস্টেরল কমানো, গুণের শেষ নেই আমলকির। তবুও অমলত্বের জন্য ভিটামিন সি-তে ভরপুর আমলকি যারা খেতে পছন্দ করেন না, তাদের জন্য রইলো আমলকির মোরব্বার এই সহজ রেসিপি—

প্রথমেই কাঁটা চামচ দিয়ে ছিদ্র করুন আমলকির গায়ে। এরপর পানি এক চা চামচ লেবুর রস মিশিয়ে তাতে সারা রাত ভিজিয়ে রাখুন সেই আমলকি। সকালে লেবুর পানি থেকে তুলে ভালো করে একাধিক বার ধুয়ে নিন আমলকি। খেয়াল রাখুন, যেন লেবুর কোনো অবশিষ্ট অংশ লেগে না থাকে আমলকিতে। এরপর ফুটন্ত পানিতে আমলকিগুলো দিয়ে দিন।

আমলকি নরম ও স্বচ্ছ হয়ে এলে তুলে ভালো করে পানি বার করে নিন। একটি পাত্রে ছয় কাপ পানিতে চিনি ও লেবুর রস মিশিয়ে গাঢ় করুন। এরপর এই দ্রবণে আমলকিগুলো যোগ করে ভালো করে ফোটান। একবার ফুটলে বেশ কিছুক্ষণ হালকা আঁচে গরম করতে থাকুন।ঠান্ডা হয়ে গেলে কাচের বয়ামে ভরে সুগন্ধের জন্য এলাচ বা অন্য কোনো সুগন্ধি মিশিয়ে নিলেই তৈরি রসালো আমলকির মোরব্বা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু