ঢাকা , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, খালাস স্বপ্না মিরপুর-সাভার-আশুলিয়ায় শ্রমিকদের অবরোধ, পুলিশের সাথে ধাওয়া-পাল্টাধাওয়া গ্রেফতারের পর সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ব্যাংক খাত থেকে অর্থ পাচারে বিশ্বের শীর্ষে থাকতে পারে বাংলাদেশ: টাস্কফোর্স  মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু গোপালগঞ্জে সহিংসতা নিষিদ্ধ আওয়ামী লীগের দেউলিয়াত্বের প্রমাণ: তথ্যমন্ত্রী বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী ২৭ মের মধ্যে শেষ হবে ইউপি নির্বাচন: ইসি সানাউল্লাহ থাইল্যান্ডে ভয়াবহ আগুনে ১১ জনের মৃত্যু, আহত ১৬ গোপালগঞ্জের নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে নতুন দুই থানা-পৌরসভা গঠনের অনুমোদন শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশা সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গোপালগঞ্জের ডিসি-এসপিকে বদলি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম বিটিআরসির নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ওয়াহিদ-উজ-জামান ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী কারো ব্যক্তিগত দায় বাহিনী নেবে না: সিএমপি কমিশনার ভাড়া নিয়ে তর্কে চলন্ত বাস থেকে ধাক্কা, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু

ইরানের সাথে দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র: ভ্যান্স

  • আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০২:১০:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০২:১০:১১ অপরাহ্ন
ইরানের সাথে দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র: ভ্যান্স
ইরানের সাথে কোনোভাবেই দীর্ঘমেয়াদি বা অনন্ত যুদ্ধে জড়াতে চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। যদিও যুদ্ধের উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে তৃতীয় একটি মার্কিন বিমানবাহী রণতরি পাঠিয়েছেন ট্রাম্প।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক মাসে ইরানকে লক্ষ্য করে আরও হামলার নির্দেশ দেওয়া এবং যুদ্ধ কার্যত শেষ হয়ে গেছে বলে দাবি করার মধ্যে বারবার অবস্থান পরিবর্তন করেছেন ট্রাম্প।

এরইমধ্যে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ইরানের বিরুদ্ধে নির্ধারিত লক্ষ্য অর্জন করবে ট্রাম্প প্রশাসন। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে অনির্দিষ্টকালের যুদ্ধে জড়িয়ে পড়তে দেওয়া হবে না।

তিনি বলেন, গত ৪৭ বছর ধরেই যুক্তরাষ্ট্র ইরানকে মোকাবিলা করছে। এর মধ্যে গত সাত মাস ধরেও কোনো না কোনোভাবে এই সংঘাতের সাথে জড়িত রয়েছে ওয়াশিংটন।

এর আগেও গত মে মাসে একই ধরনের বক্তব্য দিয়েছিলেন ভ্যান্স। গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার লক্ষ্য নিয়ে দেশটির বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছিলেন ট্রাম্প।

অন্য এক ব্রিফিংয়ে ভ্যান্স বলেছিলেন, তিনি এই পরিস্থিতিকে যুদ্ধ বলতে চান না। একই সাথে যুদ্ধ শেষ করার জন্য কোনো কৃত্রিম সময়সীমাও নির্ধারণ করতে চান না।

তবে ভ্যান্সের এ বক্তব্যের সাথে ট্রাম্পের অবস্থানের কিছুটা পার্থক্য রয়েছে। কারণ, ট্রাম্প নিজেই ইরানের সাথে চলমান সংঘাতকে ‘যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেছেন।

এদিকে মধ্যপ্রাচ্যে তৃতীয় মার্কিন বিমানবাহী রণতরী পাঠানোর ঘটনায় অঞ্চলটিতে সামরিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরানের সাথে দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র: ভ্যান্স

ইরানের সাথে দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র: ভ্যান্স