ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

স্বাভাবিক হচ্ছে আবহাওয়া, অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল শুরু

  • আপলোড সময় : ২৫-১০-২০২৪ ০১:০৪:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৪ ০১:০৪:৪৯ অপরাহ্ন
স্বাভাবিক হচ্ছে আবহাওয়া, অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল শুরু
প্রবল ঘূর্ণিঝড় ‘দানা’ সরাসরি আঘাত না হানলেও বরিশালসহ উপকূলীয় অঞ্চলগুলোতে থেমে থেমে বৃষ্টি হয়েছে। ধীরে ধীরে আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করেছে।শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ৯টার পর থেকে বরিশালের অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। এতে যাত্রীদের দুর্ভোগ কমেছে।বরিশাল নৌ বন্দরে উপপরিচালক আব্দুল রাজ্জাক বলেন, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১১টা থেকে বরিশাল লঞ্চঘাট থেকে অভ্যন্তরীণ রুটগুলোতে যাত্রীবাহী নৌ চলাচল বন্ধ রাখা হয়। আবহাওয়া স্বাভাবিক হওয়ায় শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ৯টার পর থেকে নৌ চলাচল শুরু হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বরিশালে ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত থেকে ১ নম্বর সতর্ক সংকেতে নামিয়ে আনা হয়েছে। তবে পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় অঞ্চলে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে।ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায়  বরিশাল জেলার ৫৪১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছিল। এছাড়া ত্রাণকাজ পরিচালনার জন্য ১২ লাখ ২৬ হাজার টাকা নগদ অর্থ, শিশু খাদ্যের জন্য ৫ লাখ এবং গো খাদ্যের জন্য ৫ লাখ টাকা রাখা হয়। মজুদ রাখা হয়েছে ৫৬৯ মেট্রিক টন চাল। তবে ঘূর্ণিঝড় দানা ভারতের উড়িশার দিকে চলে যাওয়ায় বাংলাদেশে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা