ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী ৩ বছরের মধ্যে স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে: প্রধানমন্ত্রী সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশে কর্মী পাঠানো প্রায় বন্ধ ছিল: সংসদে প্রধানমন্ত্রী একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নয়: হাইকোর্ট আ.লীগের সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেফতার কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগ প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ দেশের তিনটি গুরুত্বপূর্ণ জেলায় ১৮ প্লাটুন আনসার মোতায়েন রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যায় মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি: হাইকোর্ট সরকারি চাকরিজীবীদের আওয়ামী সম্পৃক্ততা নজরদারিতে রাখা হচ্ছে: উপদেষ্টা জাহেদ রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, খালাস স্বপ্না মিরপুর-সাভার-আশুলিয়ায় শ্রমিকদের অবরোধ, পুলিশের সাথে ধাওয়া-পাল্টাধাওয়া গ্রেফতারের পর সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ব্যাংক খাত থেকে অর্থ পাচারে বিশ্বের শীর্ষে থাকতে পারে বাংলাদেশ: টাস্কফোর্স  মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু গোপালগঞ্জে সহিংসতা নিষিদ্ধ আওয়ামী লীগের দেউলিয়াত্বের প্রমাণ: তথ্যমন্ত্রী

ইরানের পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে একমত যুক্তরাষ্ট্র ও চীন: ট্রাম্প

  • আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০১:২৯:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০১:৩২:৪৯ অপরাহ্ন
ইরানের পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে একমত যুক্তরাষ্ট্র ও চীন: ট্রাম্প
চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সাথে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের হাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে পারে না- এ বিষয়ে ওয়াশিংটন ও বেইজিং উভয়ই দৃঢ়ভাবে একমত। পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে নির্বিঘ্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রেও দুই দেশের অভিন্ন স্বার্থ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

চীনের শেনজেনে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে শি জিনপিংয়ের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। 

বৈঠক শেষে সাংবাদিকদের ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি প্রবাহ স্বাভাবিক ও নিশ্চিত করার ব্যাপারে যুক্তরাষ্ট্র ও চীন উভয়েরই স্বার্থ রয়েছে।

ইরান প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না, এই বিষয়টি আমরা উভয়েই অত্যন্ত দৃঢ়ভাবে বিশ্বাস করি।

মধ্যপ্রাচ্য ও জ্বালানি নিরাপত্তার পাশাপাশি বৈঠকে চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়েও কথা হয়েছে।

ট্রাম্প জানান, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ নিরসনে তিনি এবং চীনা প্রেসিডেন্ট শি চিনপিং-উভয়ই সহায়তা করতে আগ্রহী।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৭২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৭২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা