ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী ৩ বছরের মধ্যে স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে: প্রধানমন্ত্রী সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশে কর্মী পাঠানো প্রায় বন্ধ ছিল: সংসদে প্রধানমন্ত্রী একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নয়: হাইকোর্ট আ.লীগের সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেফতার কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগ প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ দেশের তিনটি গুরুত্বপূর্ণ জেলায় ১৮ প্লাটুন আনসার মোতায়েন রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যায় মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি: হাইকোর্ট সরকারি চাকরিজীবীদের আওয়ামী সম্পৃক্ততা নজরদারিতে রাখা হচ্ছে: উপদেষ্টা জাহেদ রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, খালাস স্বপ্না মিরপুর-সাভার-আশুলিয়ায় শ্রমিকদের অবরোধ, পুলিশের সাথে ধাওয়া-পাল্টাধাওয়া গ্রেফতারের পর সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ব্যাংক খাত থেকে অর্থ পাচারে বিশ্বের শীর্ষে থাকতে পারে বাংলাদেশ: টাস্কফোর্স 

শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক

  • আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০২:০৭:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০২:০৭:০৮ অপরাহ্ন
শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
শ্রমিক অসন্তোষের জেরে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গাজীপুর ও ঢাকার সাভারের অন্তত ২০টি তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে অর্ধশতাধিক কারখানা বন্ধ করা হয়েছে। 

এদিকে মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের মাওনা ও গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে আজ সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেন। পরে শিল্প পুলিশ তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এ সময় প্রায় ২০ মিনিট মহাসড়কটিতে যান চলাচল ব্যাহত হয়।

একই মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা সড়কে নেমে আন্দোলনের চেষ্টা করলে তাদেরও সরিয়ে দেয় পুলিশ।

শ্রমিক অসন্তোষের জেরে আজ গাজীপুরে ১০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী অর্ধশতাধিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, আজও বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশ কাজ করছে।

এদিকে গাজীপুর শিল্পাঞ্চলের নিরাপত্তায় আজও ১৩ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন স্পেশাল রিজার্ভ ফোর্স (এসআরবি) ও ১২ প্লাটুন আনসার সদস্য মোতায়েন আছেন। তাঁরা মহানগর, জেলা ও শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।

গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া বলেন, গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারেও বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের আন্দোলনের মধ্যে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় আজ ২৯টি কারখানা বন্ধ আছে। পাশাপাশি আজ ১০টি কারখানায় সাধারণ ছুটি আছে।

জানা যায়, ১৭টি কারখানার শ্রমিকেরা উপস্থিত হলেও কাজ করছেন না। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি বিজিবির সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

আজ সকাল সোয়া ৯টার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন বলেন, আজ সাভার ও আশুলিয়ার পরিস্থিতি অন্যান্য দিনের তুলনায় অনেক ভালো। কিছু কারখানায় শ্রমিকেরা কাজ করছেন না। তবে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়া, গ্রেপ্তার হওয়া শ্রমিক নেতাদের অবিলম্বে মুক্তি দেওয়া এবং সব পক্ষের অংশগ্রহণে অর্থবহ সংলাপের মাধ্যমে চলমান সংকটের সমাধান করাই পোশাকশিল্পে শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখার একমাত্র কার্যকর পথ।

এ বিষয়ে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার বলেন, কয়েকটি কারখানার শ্রমিকেরা উপস্থিত হলেও কাজ করছেন না। তবে অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ চলছে। এখন পর্যন্ত কোথাও কোনো বিক্ষোভ বা অস্থিতিশীল পরিস্থিতির খবর পাওয়া যায়নি।




 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী

খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী