ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী ৩ বছরের মধ্যে স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে: প্রধানমন্ত্রী সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশে কর্মী পাঠানো প্রায় বন্ধ ছিল: সংসদে প্রধানমন্ত্রী একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নয়: হাইকোর্ট আ.লীগের সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেফতার কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগ প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ দেশের তিনটি গুরুত্বপূর্ণ জেলায় ১৮ প্লাটুন আনসার মোতায়েন রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যায় মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি: হাইকোর্ট সরকারি চাকরিজীবীদের আওয়ামী সম্পৃক্ততা নজরদারিতে রাখা হচ্ছে: উপদেষ্টা জাহেদ রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, খালাস স্বপ্না মিরপুর-সাভার-আশুলিয়ায় শ্রমিকদের অবরোধ, পুলিশের সাথে ধাওয়া-পাল্টাধাওয়া গ্রেফতারের পর সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নৌকার ছবি তুলতে গিয়ে বিধ্বস্ত হেলিকপ্টার, পাইলট নিহত

  • আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৩:২৬:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৩:২৬:৫২ অপরাহ্ন
নৌকার ছবি তুলতে গিয়ে বিধ্বস্ত হেলিকপ্টার, পাইলট নিহত
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের বিসকেইন বে এলাকায় একটি নৌকার ভালো ছবি ও ভিডিও ধারণ করতে গিয়ে পানিতে বিধ্বস্ত হয়েছে হেলিকপ্টার। এ দুর্ঘটনায় পাইলট নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন হেলিকপ্টারে থাকা এক ফটোগ্রাফার ও এক ভিডিওগ্রাফার। খবর এপির 

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত প্রাথমিক তদন্ত প্রতিবেদনে জানিয়েছে, হেলিকপ্টারটি পানির পৃষ্ঠের অত্যন্ত কাছ দিয়ে উড়ছিল। একপর্যায়ে মোড় নেওয়ার সময় এর পাখা পানিতে আঘাত করে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে হেলিকপ্টারটি পানিতে আছড়ে পড়ে।

গত ৪ নভেম্বর কি বিসকেইন এলাকার বিল ব্যাগস স্টেট পার্কের কাছে এ দুর্ঘটনা ঘটে। মায়ামি-ডেড শেরিফের কার্যালয় জানায়, সমুদ্র উপকূলে একটি পাওয়ারবোট ইভেন্টের ছবি ও ভিডিও ধারণ করতে যাচ্ছিল হেলিকপ্টারটি।

দুর্ঘটনায় পাইলট নিহত হন। আহত হন হেলিকপ্টারে থাকা অপর দুই আরোহী।

এনটিএসবির প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, রবিনসন আর৪৪-২ মডেলের হেলিকপ্টারটি পানির পৃষ্ঠের অত্যন্ত কাছ দিয়ে উড়ছিল। ছবি ও ভিডিও ধারণের সুবিধার্থে হেলিকপ্টারটির কয়েকটি দরজাও খুলে রাখা হয়েছিল।

প্রতিবেদনে ফটোগ্রাফারের বরাত দিয়ে বলা হয়েছে, হেলিকপ্টারটি একটি নৌকার ডান পাশে নিচু দিয়ে সমান্তরালভাবে উড়ছিল। পরে ভালো ছবি তোলার জন্য নৌকাটির সামনে গিয়ে অবস্থান নেয়। এ সময় নৌকাটি হেলিকপ্টারের নিচ দিয়ে অতিক্রম করছিল।

ঠিক তখনই ভিডিওগ্রাফার দেখতে পান, হেলিকপ্টারের পাখা পানিতে আঘাত করছে। এরপরই পানিতে বিধ্বস্ত হয় উড়োজাহাজটি।

দুর্ঘটনার পর টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টারটি পানির নিচে উলটে পড়ে আছে। এর ল্যান্ডিং স্কিডের সঙ্গে হলুদ রঙের দুটি বিশেষ ফ্লোট যুক্ত ছিল। পানিতে জরুরি অবতরণের সময় হেলিকপ্টারকে ভেসে থাকতে সহায়তা করার জন্য এসব ফ্লোট ব্যবহার করা হয়।

দুর্ঘটনার সময় আশপাশে থাকা কয়েকটি নৌকার যাত্রীরা বিপদসংকেত পাঠান। একজন সহৃদয় ব্যক্তি আহতদের একজনকে উদ্ধারের চেষ্টাও করেন বলে জানান মায়ামি-ডেড কাউন্টির শেরিফ রোজি কর্দেরো-স্টুটজ।

খবর পেয়ে স্থানীয় একাধিক উদ্ধারকারী সংস্থার সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। উদ্ধার অভিযানে অংশ নেয় যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড এবং কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন সংস্থার সদস্যরাও।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত ৩০

ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত ৩০