ঢাকা , শনিবার, ২১ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী ৩ বছরের মধ্যে স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে: প্রধানমন্ত্রী সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশে কর্মী পাঠানো প্রায় বন্ধ ছিল: সংসদে প্রধানমন্ত্রী একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নয়: হাইকোর্ট আ.লীগের সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেফতার কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগ প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

ফিক্সিংয়ে অভিযুক্ত ৭ ক্রিকেটার-কর্মকর্তার দায় স্বীকার

  • আপলোড সময় : ২১-১১-২০২৬ ০২:৫৪:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৬ ০২:৫৮:২১ অপরাহ্ন
ফিক্সিংয়ে অভিযুক্ত ৭ ক্রিকেটার-কর্মকর্তার দায় স্বীকার
ফিক্সিং বিতর্ক কখনই বিপিএলের পিছু ছাড়েনি। নতুন করে আলোচনায় আসে একাদশ আসরে। সন্দেহজনক নানা কর্মকাণ্ডের পর গত বছর ফেব্রুয়ারিতে ধীন তদন্ত কমিটি গঠন করে ফারুক আহমেদের ক্রিকেট বোর্ড। দীর্ঘ অনুসন্ধান শেষে ৯০০ পৃষ্ঠার প্রতিবেদন দেয় অবসরপ্রাপ্ত বিচারপতি মির্জা হোসেইন হায়দারের নেতৃত্বাধীন কমিটি।

তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ৯ ক্রিকেটারকে বিপিএলের দ্বাদশ আসরের নিলাম থেকে বাইরে রাখে আমিনুল ইসলামের ক্রিকেট বোর্ড। ক্রিকেটাররা হলেন, এনামুল হক বিজয়, শফিউল ইসলাম, সানজামুল ইসলাম, মিজানুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, আলাউদ্দিন বাবু, আরিফুল হক, নিহাদুজ্জামান ও আল আমিন।

বোর্ড পরিবর্তন হতেই বদলে যায় অনেক কিছু। তামিম ইকবালের বোর্ড ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনকে অতটা আমলে নেয়নি। তবে ৯ ক্রিকেটারের ওপর অন্যদের চেয়ে বেশি নজরদারি থাকবে বলে জানান ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল কাউন্সেল ব্যারিস্টার মাহিন এম রহমান।

দ্বাদশ আসরেও ফিক্সিংয়ের বেশ কিছু অভিযোগ আসে। তদন্ত শেষে তিন দফায় এখন পর্যন্ত ১০ জনের নাম প্রকাশ করেছে বিসিবি। যাদের সবাইকে সাময়িক নিষিদ্ধ করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়। ৭ জন দোষ স্বীকার করায় চূড়ান্ত শাস্তির অপেক্ষা। বাকি ৩ জন নিজেদের নির্দোষ দাবি করায় ট্রাইবুনালে হবে নিষ্পত্তি।

ফিক্সিংয়ের অভিযোগ স্বীকার করে শাস্তির অপেক্ষায় থাকাদের মধ্যে আছেন- ক্রিকেটার অমিত মজুমদার, সিলেট টাইটান্সের টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিক, নোয়াখালী এক্সপ্রেসের সহ-মালিক তৌহিদুল হক, চট্টগ্রাম রয়্যালসের লজিস্টিকস ম্যানেজার লাবলুর রহমান, বিসিবির সাবেক লিয়াজোঁ অফিসার জাকির হোসেন এবং চট্টগ্রাম রয়্যালসের মালিক আবদুল কাইয়ুম রাশেদ।

অভিযোগ অস্বীকার করে ট্রাইব্যুনালে বিচারের অপেক্ষায় রয়েছেন তিনজন। তারা হলেন বিসিবির সাবেক পরিচালক মুখলেসুর রহমান শামীম, বিসিবির সাবেক কাউন্সিলর রাকিবুল ইসলাম সানি এবং দুর্বার রাজশাহীর কর্মকর্তা আমিন খান।

এখানেই শেষ নয়। আরো বেশ কিছু ব্যক্তির বিরুদ্ধে চলছে তদন্ত। এত কিছুর পরও কি দেশের ক্রিকেটে ফিক্সিং কমেছে? বিসিবির ইন্টেগ্রিটি ইউনিট যে কারো বিরুদ্ধে তদন্ত করতে পারলেও নাম প্রকাশ কিংবা শাস্তির এখতিয়ার শুধু ক্রিকেট বোর্ডের।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম

আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম