ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

জমিয়ত সভাপতির ইন্তেকালে মির্জা ফখরুলের শোক

  • আপলোড সময় : ২৩-১১-২০২৪ ০২:৫৯:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৪ ০২:৫৯:২৫ অপরাহ্ন
জমিয়ত সভাপতির ইন্তেকালে মির্জা ফখরুলের শোক
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শায়খুল হাদিস মাওলানা হাফেজ মনসুরুল হাসান রায়পুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকালের সময় তার বয়স হয়ে ৭০ বছর। তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাগণ।জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক সৈয়দ তালহা ইসলাম গণমাধ্যমকে তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেন। তিনি বলেন, ২২ নভেম্বর শুক্রবার দিবাগত রাত ১১টায়  নিজ বাড়িতে স্ট্রোক করেন তিনি। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

 তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জমিয়তের নির্বাহী সভাপতি মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী ও মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, মাওলানা রশিদ বিন ওয়াক্কাস, বাংলাদেশ কওমি পরিষদের সভাপতি ও গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী।  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোকবার্তায় বলেন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও দ্বীনি আলেম মরহুম আল্লামা মনসুরুল হাসান রায়পুরী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখেছেন। একজন প্রসিদ্ধ ইসলামিক পন্ডিত হিসেবে তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয়। তিনি ছিলেন সব সময় ন্যায় ও ইসসাফের পক্ষে সোচ্চার। আল্লামা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে দেশ একজন গুণী আলেমকে হারালো। এ শূন্যস্থান সহজে পূরণ হবার নয়।
 
জাতীয় নেতৃবৃন্দ মরহুম রায়পুরীর রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।তিনি ছাত্র জীবন থেকেই জমিয়তের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরীর সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বপালন করেন। পরবর্তীতে তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নির্বাহী সভাপতি নির্বাচিত হন। সর্বশেষ জমিয়তের কাউন্সিলে তিনি জমিয়তের সভাপতি নির্বাচিত হন। তিনি সাবেক ধর্মপ্রতিমন্ত্রী, সংসদের চিফ হুইপ ও এমপি আল্লামা মুফতী মোহাম্মদ ওয়াক্কাস রহ. এর দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ছিলেন।
 
পারিবারিক জীবনে ১৯৭৫ সালে তিনি বায়তুল মোকাররমের সাবেক খতিব মাওলানা উবায়দুল হক রহ. এর বড় মেয়ের সাথে পরিনয় সূত্রে আবদ্ধ হন। সিলেটের আন্দোলন-,সংগ্রাম কিংবা শিক্ষা-সংস্কৃতিতে মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর অনন্য অবদান রয়েছে।তিনি ১৯৫৪ সালে মৌলভীবাজার জেলার রায়পুর গ্রামের এক সম্ভ্রান্ত আলেম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা উপমহাদেশের বিখ্যাত আলেম সৈয়দ হোসাইন আহমদ মাদানী রহ. এর খলিফা হযরত মাওলানা হাবিবুর রহমান রায়পুরী (রহ.)।তিনি সিলেটের গলমুকাপন মাদরাসা, চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় উচ্চ মাধ্যমিক পড়াশোনা করেন। ১৯৬৭ সালে জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুরে ভর্তি হয়ে ১৯৭১ সালে দাওরায়ে হাদীস পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।
 
ময়মনসিংহের বালিয়া মাদরাসায় ভর্তি হয়ে মাত্র ৫ মাসে পবিত্র কুরআন শরীফ হিফজ করেন। কর্মজীবনে তিনি জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুরে শিক্ষকতা শুরু করেন। ১৯৭৪ সালে স্বীয় উস্তাদ আল্লামা নূর উদ্দীন আহমদ গহরপুরী রহ. এর নির্দেশনায় নেত্রকোণা জেলার কলমাসিন্দুর টাইটেল মাদরাসায় মুহাদ্দিস হিসেবে নিয়োজিত হন।১৯৭৬ সালে শরীয়তপুর জেলার শরীয়তিয়া আলিয়া মাদরাসার মুহাদ্দিস পদে নিয়োজিত হন। ১৯৭৮ সালে সিলেট নগরীর মদীনাতুল উলুম দারুসসালাম মাদরাসায় চলে আসেন। ৫ বছর হাদীসের খেদমত আঞ্জাম দেন। এছাড়াও জামিয়া মাদানিয়া খেলাফত বিল্ডিং সিলেট,  জামিয়া হোসাইনিয়া দক্ষিণকাছ সিলেট, জামিয়া ইসলামিয়া কওমিয়া মুন্সীবাজার মৌলভীবাজার সিলেট এর শায়খুল হাদীস ছিলেন। ইন্তেকালের পূর্ব পর্যন্ত তিনি রাজধানীর ঢাকা খিলগাঁওয়ে অবস্থিত জামিয়া আরাবিয়া দারুল উলুম নতুনবাগের শায়খুল হাদীস পদে নিয়োজিত ছিলেন।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মানুষের মস্তিষ্ক দীর্ঘকাল সুস্থ রাখে পারিবারিক সুসম্পর্ক ও জীবন নিয়ে সন্তষ্টি

মানুষের মস্তিষ্ক দীর্ঘকাল সুস্থ রাখে পারিবারিক সুসম্পর্ক ও জীবন নিয়ে সন্তষ্টি