ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী ৩ বছরের মধ্যে স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে: প্রধানমন্ত্রী সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশে কর্মী পাঠানো প্রায় বন্ধ ছিল: সংসদে প্রধানমন্ত্রী

বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং

  • আপলোড সময় : ২২-১১-২০২৬ ১২:৪৮:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৬ ১২:৪৮:২৮ অপরাহ্ন
বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং
বিদেশে বাংলাদেশের ৮৪টি মিশনে কর্মরত স্বদেশভিত্তিক কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের শিক্ষা ভাতার সর্বোচ্চ সীমা (সিলিং) পুনর্নির্ধারণ করেছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২০ এপ্রিলের স্মারকের পরিপ্রেক্ষিতে জারি করা নতুন নির্দেশনা অবিলম্বে কার্যকর করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। 

নতুন নির্দেশনায় মিশনগুলোকে ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ এই চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। এসব মিশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের এ-লেভেল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার জন্য সর্বোচ্চ দুই সন্তানের বিপরীতে মার্কিন ডলারে ভাতার সীমা নির্ধারণ করা হয়েছে।

নির্ধারিত কাঠামো অনুযায়ী, ‘ক’ গ্রুপের ১৫টি মিশনে এক সন্তানের জন্য সর্বোচ্চ ২৫ হাজার ডলার শিক্ষা ভাতা পাওয়া যাবে। দুই সন্তানের ক্ষেত্রে এ-লেভেল পর্যায়ে ৩৫ হাজার এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৩৮ হাজার ডলার সিলিং নির্ধারণ করা হয়েছে।

‘খ’ গ্রুপের ৪১টি মিশনে এক সন্তানের জন্য এ-লেভেল ও বিশ্ববিদ্যালয় উভয় পর্যায়ে ২১ হাজার ডলার ভাতা দেয়া হবে। দুই সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা রাখা হয়েছে ৩২ হাজার ডলার। অন্যদিকে, ‘গ’ গ্রুপের ১৯টি মিশনে এক সন্তানের জন্য ২১ হাজার এবং দুই সন্তানের জন্য ২৮ হাজার ডলার সিলিং নির্ধারণ করা হয়েছে।

এদিকে, ‘ঘ’ গ্রুপের ৯টি মিশনে এ-লেভেল পর্যায়ে এক সন্তানের জন্য ২০ হাজার ৫০০ ডলার এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ২১ হাজার ডলার ভাতা পাওয়া যাবে। দুই সন্তানের ক্ষেত্রে উভয় পর্যায়েই সর্বোচ্চ সীমা ২৫ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে।

শিক্ষা ভাতা প্রদানের ক্ষেত্রে নতুন নির্দেশনায় কয়েকটি শর্ত যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে, প্রকৃত শিক্ষা ব্যয়ের ১৫ শতাংশ সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীকে নিজস্ব অর্থ থেকে বহন করতে হবে। অর্থাৎ, নির্ধারিত সিলিংয়ের সমপরিমাণ অর্থ ভাতা হিসেবে পাওয়ার নিশ্চয়তা নেই। প্রকৃত ব্যয় এবং সংশ্লিষ্ট মিশনের জন্য নির্ধারিত সর্বোচ্চ সীমা বিবেচনা করেই ভাতার পরিমাণ নির্ধারিত হবে।

এ ছাড়া নন-ইংলিশ স্পিকিং দেশে কর্মরত কোনো কর্মকর্তা বা কর্মচারী তার সন্তানকে অন্য কোনো ইংরেজিভাষী দেশে পড়াশোনা করালে নিজ কর্মস্থলের মিশনের জন্য নির্ধারিত সিলিং অনুযায়ী শিক্ষা ভাতা পাবেন।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ভাতার অর্থ সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীর হাতে নগদে দেয়া যাবে না। ব্যাংকিং অথবা ডিজিটাল পদ্ধতিতে সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে পরিশোধ করতে হবে।

সরকারের এ সিদ্ধান্তের ফলে বিদেশে বাংলাদেশের বিভিন্ন মিশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের এ-লেভেল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা ব্যয় মেটাতে নতুন নির্ধারিত কাঠামো অনুযায়ী ভাতা প্রদানের ব্যবস্থা কার্যকর হলো।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমার কথা শুনে মানুষ স্বর্ণ না কেনায় দাম কমেছে: মোদি

আমার কথা শুনে মানুষ স্বর্ণ না কেনায় দাম কমেছে: মোদি