ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী ৩ বছরের মধ্যে স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে: প্রধানমন্ত্রী সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশে কর্মী পাঠানো প্রায় বন্ধ ছিল: সংসদে প্রধানমন্ত্রী

নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবিতে প্রাণহানি ২৪ 

  • আপলোড সময় : ২২-১১-২০২৬ ১২:৫৯:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৬ ১২:৫৯:২০ অপরাহ্ন
নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবিতে প্রাণহানি ২৪ 
নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে যাত্রীবাহী একটি নৌকা ডুবে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) দেশটির বায়েলসা রাজ্যে এ দুর্ঘটনা ঘটে।

শনিবার (২১ নভেম্বর) নাইজেরিয়ার জরুরি ব্যবস্থাপনা সংস্থার (এনইএমএ) মুখপাত্র মানজো এজেকি এক বিবৃতিতে এ তথ্য জানান।

তিনি বলেন, যাত্রীরা শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। পথে শুক্রবার নৌকাটি ডুবে যায়। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। এখনো উদ্ধারকাজ চলছে। তবে কতজন নিখোঁজ রয়েছেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি।

পুলিশের মুখপাত্র মুসা মোহাম্মদ শুক্রবার জানান, দুর্ঘটনার পর ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তবে নৌকাটিতে মোট কতজন যাত্রী ছিলেন, তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

পুলিশের প্রাথমিক ধারণা, নৌকাটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে।

পুলিশ কর্মকর্তা মোহাম্মদ জানান, নৌকায় থাকা যাত্রীরা চালককে তীরে নেওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু চালক তাদের অনুরোধ উপেক্ষা করেন বলে অভিযোগ রয়েছে।

একপর্যায়ে নৌকাটি ডুবে গেলে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে নৌকার ব্যবস্থাপককে আটক করেছে পুলিশ। এ দুর্ঘটনার পর নৌযান চলাচলে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বায়েলসা রাজ্য সরকার।

শনিবার এক বিবৃতিতে রাজ্যের তথ্যবিষয়ক কমিশনার এবিউওউ কোকু-ওবিয়াই বলেন, নৌযানে অতিরিক্ত যাত্রী বহন, বেপরোয়া গতি, অসতর্কভাবে চলাচল এবং লাইফ জ্যাকেট ছাড়া যাত্রা বন্ধ করতে হবে।

তিনি বলেন, ‘অতিরিক্ত যাত্রী বহন, দ্রুতগতিতে নৌকা চালানো, বেপরোয়া আচরণ এবং লাইফ জ্যাকেট ছাড়া ভ্রমণ বন্ধ করতে হবে। কোনো যাত্রাই একটি জীবনের চেয়ে মূল্যবান নয়।’ 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমার কথা শুনে মানুষ স্বর্ণ না কেনায় দাম কমেছে: মোদি

আমার কথা শুনে মানুষ স্বর্ণ না কেনায় দাম কমেছে: মোদি