ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ চার স্থানে দুদকের অভিযান

  • আপলোড সময় : ২২-১১-২০২৬ ০৪:৪৮:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৬ ০৪:৪৮:৩২ অপরাহ্ন
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ চার স্থানে দুদকের অভিযান
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায়ের অর্থ আত্মসাৎ, সেচখালের বাঁধ নির্মাণে অনিয়ম, সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং হাসপাতালে রোগী হয়রানির অভিযোগে দেশের চার স্থানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (২২ নভেম্বর) দুদকের জনসংযোগ বিভাগ সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট অভিযোগের সত্যতা যাচাইয়ে কমিশনের প্রধান কার্যালয় ও তিনটি জেলা কার্যালয় থেকে এসব অভিযান চালানো হয়।

দুদক সূত্রে জানা যায়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের (এফডিইই) বিরুদ্ধে যানবাহন চলাচলের প্রকৃত সংখ্যা গোপন করে টোলের অর্থ আত্মসাৎ এবং সরকারকে রাজস্ব থেকে বঞ্চিত করার অভিযোগ রয়েছে। এ অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অভিযান চালায় দুদকের প্রধান কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট দল।

এদিকে দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের টিওয়ানএসএইটডি সেচখালের বাঁধ পুনর্বাসন ও শক্তিশালীকরণ কাজে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুদকের দিনাজপুর জেলা কার্যালয়। অভিযোগ রয়েছে, প্রকল্পের শর্ত অনুযায়ী বাইরে থেকে মাটি এনে বাঁধ নির্মাণের কথা থাকলেও ঠিকাদার খালের পাশের ফসলি জমি কেটে মাটি ব্যবহার করছেন।

এ ছাড়া কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং নির্ধারিত শর্ত না মেনে সরকারি অর্থ ব্যয়ের অভিযোগও রয়েছে।

অন্যদিকে, বাগেরহাটের রামপাল উপজেলায় একটি সেতু নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ের একটি দল। এ ঘটনায় সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকল্প কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে।

এ ছাড়া ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা দিতে হয়রানি এবং ভর্তি রোগীদের খাবার সরবরাহে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়।

দুদক জানিয়েছে, অভিযান পরিচালনাকারী দলগুলো সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করেছে। সংগৃহীত তথ্য ও প্রমাণ যাচাই-বাছাই করে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ চার স্থানে দুদকের অভিযান

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ চার স্থানে দুদকের অভিযান