ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেফতার দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০

পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার

  • আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০২:৩৫:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০২:৩৫:২৭ অপরাহ্ন
পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার
নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুনে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের (পদ্মা রেল লিংক) ৩৪ নম্বর পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের তীব্র তাপে পিলারটির বাইরের প্লাস্টার খসে পড়ে ভেতরের রড বেরিয়ে এসেছে।

উদ্ভূত পরিস্থিতিতে ঝুঁকি এড়াতে ওই পিলারের ওপর দিয়ে ট্রেনের গতি কমিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৩০ কিলোমিটার নির্ধারণ করেছে রেল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের পাগলা রেলস্টেশন এলাকায় ৩৪ নম্বর পিলার সংলগ্ন স্থানে এ অগ্নিকাণ্ড ঘটে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে আগুনের লেলিহান শিখায় পিলার সংলগ্ন জুতার কারখানা, পুরনো কাপড়ের মার্কেট, একটি একতলা বাড়ি ও একটি টিনশেড ঘর পুড়ে ভস্মীভূত হয়।

পিলার ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেতু নির্মাণকারী প্রতিষ্ঠানের চীনা প্রকৌশলী ও কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অগ্নিকাণ্ডের দিনই পদ্মা রেলওয়ে সেতু কর্তৃপক্ষ ঘটনাস্থল পর্যবেক্ষণ করে সংস্কারের প্রয়োজনীয় উদ্যোগ নেয়। এছাড়া ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা আবুল হাসান জানান, ৩৪ নম্বর পিলারের নিচে একতলা মার্কেটের একটি জুতা তৈরির দোকান রয়েছে।

সেখানে প্রস্তুতকৃত প্লাস্টিকের স্যান্ডেল এবং তৈরির পর অবশিষ্ট বর্জ্য বস্তায় ভরে পিলারের নিচে স্তূপ করে রাখা হয়েছিল। রাতের আঁধারে শত্রুতাবশত অথবা সিগারেটের উচ্ছিষ্ট অংশ থেকে ওই প্লাস্টিকের বস্তায় আগুনের সূত্রপাত ঘটে বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তেই সেই আগুন সংলগ্ন কারখানা ও মার্কেটে ছড়িয়ে পড়ে পিলারের ওপর আছড়ে পড়ে।

পাগলা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সুমন মিয়া জানান, সাধারণ অগ্নিকাণ্ডে উত্তাপের মাত্রা ২০০ থেকে ২৫০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও প্লাস্টিকের দাহ্য পদার্থ থাকায় এখানে আগুনের তীব্রতা প্রায় ৫০০ থেকে ৬০০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। এই অতিরিক্ত তাপমাত্রার কারণেই কংক্রিটের পিলারের প্লাস্টার খসে পড়ে রড বেরিয়ে গেছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির জানান, ঘটনার পরপরই অগ্নিকাণ্ডের কারণ ও সার্বিক বিষয় খতিয়ে দেখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পদ্মা রেল সংযোগ প্রকল্পের প্রকৌশলীরা পিলারটির প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম পরিচালনা করছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার

পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার