ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশি যেকোনো মিশনে গেলেই গ্রেফতার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী বিমানে হাসিনার দেশে ফিরতে চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছুই না: চিফ প্রসিকিউটর সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ ইসলাম ১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল, শুরুতে চলবে চারটি ফ্লাইট বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেফতার দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম

রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায়ের স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্যসহ ১৪টি দেশ

  • আপলোড সময় : ২৪-১১-২০২৬ ১২:৩৯:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৬ ১২:৩৯:০৫ অপরাহ্ন
রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায়ের স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্যসহ ১৪টি দেশ
রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারের সংঘটিত গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্যসহ ১৪টি দেশ। 

সোমবার (২৩ নভেম্বর) দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে এই অবস্থান জানান। 

একই দিনে রোহিঙ্গাদের ওপর নৃশংস নির্যাতনের ঘটনায় মিয়ানমারের পাঁচ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। ফ্রান্স২৪-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী ১৪টি দেশ হলো—যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ড, পর্তুগাল, স্পেন ও গাম্বিয়া।

বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, মিয়ানমার আন্তর্জাতিক গণহত্যা সনদের অধীনে তার বাধ্যবাধকতা চরমভাবে লঙ্ঘন করেছে। আইসিজের রায় মিয়ানমারের জন্য আইনগতভাবে বাধ্যতামূলক। তাই আন্তর্জাতিক আইনের অধীনে নিজেদের দায়িত্ব এবং আদালতের সিদ্ধান্ত পুরোপুরি মেনে চলতে মিয়ানমারের প্রতি জোরালো আহ্বান জানানো হয়েছে।

যৌথ বিবৃতির পাশাপাশি এক আলাদা বিবৃতিতে যুক্তরাজ্য সরকার জানিয়েছে, তারা রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত এই নৃশংসতাকে ‘গণহত্যা’ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিচ্ছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, রোহিঙ্গাদের ওপর ভয়াবহ সহিংসতা ও নিপীড়নের ঘটনা কোনোভাবেই জবাবদিহির বাইরে থাকতে পারে না।

যুক্তরাজ্যের আরোপিত নতুন নিষেধাজ্ঞার আওতায় মিয়ানমারের পাঁচ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার ব্রিটেনে থাকা সম্পদ জব্দ এবং তাদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি মিয়ানমারে উড়োজাহাজের জ্বালানি রপ্তানি ও সরবরাহের ওপর কঠোর বিধিনিষেধ আরোপে নতুন আইন প্রণয়নের পরিকল্পনার কথাও জানিয়েছে লন্ডন।

নিষেধাজ্ঞার পাশাপাশি মানবিক ও আইনি সহায়তার ঘোষণাও দিয়েছে যুক্তরাজ্য। দেশটি জানিয়েছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা ও অন্যান্য ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষের জীবনরক্ষাকারী ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে অতিরিক্ত ৫০ লাখ পাউন্ড সহায়তা দেওয়া হবে। এ ছাড়া মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করার আন্তর্জাতিক উদ্যোগে আরও ৩০ লাখ পাউন্ড অর্থায়ন করবে ব্রিটিশ সরকার।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশে ফেরাতে শেখ হাসিনা নয়, আলোচনা হবে ভারতের সাথে: উপদেষ্টা জাহেদ

দেশে ফেরাতে শেখ হাসিনা নয়, আলোচনা হবে ভারতের সাথে: উপদেষ্টা জাহেদ