ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশি যেকোনো মিশনে গেলেই গ্রেফতার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী বিমানে হাসিনার দেশে ফিরতে চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছুই না: চিফ প্রসিকিউটর সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ ইসলাম ১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল, শুরুতে চলবে চারটি ফ্লাইট বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেফতার দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম

দেশে ফেরাতে শেখ হাসিনা নয়, আলোচনা হবে ভারতের সাথে: উপদেষ্টা জাহেদ

  • আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০১:১৬:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০১:১৬:৪৮ অপরাহ্ন
দেশে ফেরাতে শেখ হাসিনা নয়, আলোচনা হবে ভারতের সাথে: উপদেষ্টা জাহেদ
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে আসবেন কি আসবেন না, সে বিষয়ে তার সাথে সরকারের কোনো আলোচনা নেই। এই আলোচনা হবে ভারতের সাথে। তিনি আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন, তার শাস্তি হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসবেন, নাকি ভারতের বিমানে, নাকি হেঁটে আসবেন, কীভাবে হস্তান্তর হবে এ আলোচনা ভারতের সাথে নির্ধারিত হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 

ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা দেখানোর চেষ্টা করছেন তার সিদ্ধান্তে অনকে কিছু হচ্ছে। এসব ব্লাফ। শেখ হাসিনা আসতে চাওয়ায় প্রত্যর্পণে এখন আর কোনো আইনি বাধা নেই।

তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত একজন ব্যক্তির মৃত্যুদণ্ড হয়েছে। ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সেটি কার্যকর করার অপেক্ষা করছে বাংলাদেশ। যেখানে পালিয়ে আছেন সে রাষ্ট্রের কাছে হস্তান্তরের আবেদন জানানো হয়েছে। হস্তান্তর করা হলে বাংলাদেশ বিমানে আমরা আনবো নাকি তাদের বিমানে আসবেন সেটি পরবর্তীতে নির্ধারিত হবে।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা বলেন, শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসতে চান। ভাগ্যিস আসার পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়ার কথা বলছেন না। শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করতে হবে। 
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশে ফেরাতে শেখ হাসিনা নয়, আলোচনা হবে ভারতের সাথে: উপদেষ্টা জাহেদ

দেশে ফেরাতে শেখ হাসিনা নয়, আলোচনা হবে ভারতের সাথে: উপদেষ্টা জাহেদ