ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শঙ্কার কারণ নেই: এসআরবি বাংলাদেশি যেকোনো মিশনে গেলেই গ্রেফতার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী বিমানে হাসিনার দেশে ফিরতে চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছুই না: চিফ প্রসিকিউটর সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ ইসলাম ১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল, শুরুতে চলবে চারটি ফ্লাইট বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেফতার দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী

‘দ্বিতীয়বার আরও ভালো সিইও হবো’, এনভিডিয়ায় ফিরেই আবেগাপ্লুত জেনসেন

  • আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০২:০৪:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০২:০৪:৫১ অপরাহ্ন
‘দ্বিতীয়বার আরও ভালো সিইও হবো’, এনভিডিয়ায় ফিরেই আবেগাপ্লুত জেনসেন
মাত্র ১১ দিনের ব্যবধান। নানা অভিযোগে পদ হারানোর পর আবারও এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্বে ফিরেছেন জেনসেন হুয়াং। প্রতিষ্ঠানের সদর দপ্তরে প্রথম দিনেই কর্মীদের উচ্ছ্বসিত সংবর্ধনা পেয়েছেন ৬৩ বছর বয়সী এই প্রযুক্তি উদ্যোক্তা। তাকে স্বাগত জানাতে করতালি ও ‘জেনসেন! জেনসেন!’ স্লোগানে মুখর হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় অবস্থিত এনভিডিয়ার কার্যালয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কর্মীদের ভালোবাসায় আপ্লুত হুয়াং তাদের ধন্যবাদ জানাচ্ছেন। এ সময় তিনি বলেন, ‘দ্বিতীয়বার সুযোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। এবার আমি আরও ভালো সিইও হওয়ার চেষ্টা করব।’ পেছন থেকে এক কর্মীকে ‘লাভ ইউ, জেনসেন’ বলেও চিৎকার করতে শোনা যায়।

আরেকটি ভিডিওতে বুকে হাত রেখে হুয়াং বলেন, ‘আজ আমার কর্মস্থলে প্রথম দিন। আপনাদের সবাইকে এমন পরিস্থিতির মধ্য দিয়ে নেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।’ এমনকি তার কোনো কম্পিউটার নেই বলেও মজা করে জানান তিনি। নতুন পিসি দেওয়ার জন্য আইটি বিভাগের সহায়তা নিতে হবে বলে মন্তব্য করেন।

এর আগে একাধিক ব্যক্তিগত সম্পর্কের অভিযোগ ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগের জেরে হুয়াংকে ঘিরে বিতর্ক তৈরি হয়। তাকে সরিয়ে অন্তর্বর্তী দায়িত্ব দেওয়া হয়েছিল প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা কোলেট ক্রেসকে।

তবে শেয়ারহোল্ডার, ভেঞ্চার ক্যাপিটালিস্ট ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে পরিচালনা পর্ষদ অবস্থান পরিবর্তন করে। একাধিক বৈঠকের পর সর্বসম্মতিক্রমে হুয়াংকে পুনর্বহালের সিদ্ধান্ত নেয় বোর্ড। তাদের দাবি, হুয়াংয়ের বক্তব্য ও নেতৃত্ব দেওয়ার সক্ষমতায় তারা সন্তুষ্ট।

ফিরে আসার ঘোষণার পর এনভিডিয়ার শেয়ারের দাম একপর্যায়ে ৩২ শতাংশ পর্যন্ত বেড়ে যায়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দ্বিতীয়বার আরও ভালো সিইও হবো’, এনভিডিয়ায় ফিরেই আবেগাপ্লুত জেনসেন

‘দ্বিতীয়বার আরও ভালো সিইও হবো’, এনভিডিয়ায় ফিরেই আবেগাপ্লুত জেনসেন