ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

৬৭ তেও গ্ল্যামার ছড়াচ্ছেন ডিম্পল

  • আপলোড সময় : ২৩-১১-২০২৪ ০৩:১৭:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৪ ০৩:১৭:০২ অপরাহ্ন
৬৭ তেও গ্ল্যামার ছড়াচ্ছেন ডিম্পল
বয়স যে শুধুমাত্র একটি সংখ্যা সেটি আবারো প্রমাণ করেছেন ডিম্পল কাপাডিয়া। ৬৭ বছর বয়সে এসেও ভোগ ইন্ডিয়ার নভেম্বর-ডিসেম্বর সংখ্যার প্রচ্ছদ তারকা হয়েছেন বলিউডের এই অভিনেত্রী। এই বয়সেও গ্লামার ছড়াচ্ছেন তিনি।মেকআপ করলেও নিজের মুখের বলিরেখা স্পষ্টভাবে ক্যামেরার সামনে তুলে ধরতে কিন্তু পিছপা হননি ডিম্পল।  প্রকাশিত ছবিগুলিতে তাকে অনবদ্য পোশাকে এবং গয়নায় দেখা যায়। ম্যাগাজিনের ফটোশুট থেকে ডিম্পল কাপাডিয়ার নতুন রূপে মজেছেন সকলেই।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সেই প্রচ্ছদের বেশ কয়েকটি ছবি শেয়ার করে ভোগ ইন্ডিয়া লিখেছে, আপনি হয়তো পাঁচ দশকের বেশি সময় ধরে ডিম্পল কাপাডিয়াকে বড় পর্দায় দেখেছেন। কিন্তু এ কথা ভেবে ভুল করবেন না যে, আপনি তাকে জানেন। যখন আমরা তার কাছের মানুষদের যেমন ডিজাইনার সান্দীপ খোসলা, অভিনেত্রী অমৃতা সিং, পরিচালক হোমি আদাজানিয়া এবং তার ভাতিজা কারান কাপাডিয়ার কাছ থেকে গভীর দৃষ্টিভঙ্গি সংগ্রহ করি, তখন আমরা আবিষ্কার করি যে টেক্সটবুক জেমিনি আসলে একেবারে সোজা আর রহস্যময়—দ্বিধাবিভক্ত।
একটি ছবিতে ব্লোআউট ওয়েভে সুন্দর স্টাইল করা চুল এবং অফ-শোল্ডার নেভি ব্লু পোশাকে দুর্দান্ত দেখাচ্ছিল ডিম্পল কাপাডিয়াকে। অভিনেত্রী একটি স্টেটমেন্ট নেকলেস পরেছিলেন এবং গ্ল্যামের জন্য বেছে নেন স্মোকি আইজ, মাস্কারা, ব্লাশ ও লিপস্টিক।

আরেকটি ছবিতে ৬৭ বছর বয়সী এই তারকার পরনে ছিল কালো টার্টলনেক টপ, অ্যাসিমেট্রিক র‌্যাপ স্কার্ট এবং পান্না সবুজ ওভারলে। তিনি একটি অ্যাকোয়ামেরিন স্ল্যাব নেকলেস, পান্না সবুজ উইং কানের দুল এবং কালো স্টিলেটো দিয়ে পোশাকটি পরেন। চুলে তিনি কোফড হেয়ারস্টাইল করেন।ডিম্পল কাপাডিয়ার মেয়ে, অভিনেতা থেকে লেখক হওয়া টুইঙ্কল খান্না ইনস্টাগ্রাম স্টোরিতে ছবিটি শেয়ার করেছেন এবং লিখেছেন, 'সুপার মারিও ব্রোস যেমন বলত 'মাম্মা মিয়া!'  

১৯৭৩ সালে মাত্র ১৬ বছর বয়েসে রাজ কাপুরের সিনেমা ‘ববি’ দিয়ে বলিউডে অভিনয় শুরু করেন ডিম্পল কাপাডিয়া। সেই ছবিতেই বাজিমাত করেন তিনি। তার সঙ্গে নায়কের ভূমিকায় ছিলেন আরেক টিনেজার অভিনেতা ঋষি কাপুর। দুই মেয়ে টুইঙ্কেল খান্না ও রিংকির জন্মের পর ১৯৮৪ সালে বিচ্ছেদ হয় রাজেশ খান্নার। তারপরই পুরোদমে সিনেমায় ফেরেন ডিম্পল। পরিণত বয়সেও নানা চরিত্রে বভিন্ন লুকে অভিনয় করে নজর কাড়েন তিনি। রূপালি পর্দার বাইরেও ডিম্পল এক সুপারস্টাইলিশ নারী। আর ভোগ সাময়িকীর ছবিগুলো সেকথা খুব জোরালোভাবেই বলছে।



 

কমেন্ট বক্স
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ