ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৭০০, শ্রমিকপক্ষের ২২ হাজার হত্যা মামলায় সাঈদ খোকন এবার ৫ দিনের রিমান্ডে নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শঙ্কার কারণ নেই: এসআরবি বাংলাদেশি যেকোনো মিশনে গেলেই গ্রেফতার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী বিমানে হাসিনার দেশে ফিরতে চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছুই না: চিফ প্রসিকিউটর সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ ইসলাম ১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল, শুরুতে চলবে চারটি ফ্লাইট বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেফতার দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

পিরোজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

  • আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০৬:০৯:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০৬:০৯:০৪ অপরাহ্ন
পিরোজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত
পিরোজপুরে এক দিনের ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। এর মধ্যে বেকুটিয়া সেতুতে দুটি মোটরসাইকেলের দুর্ঘটনায় নিহত হয়েছে তিন তরুণ।

আর জিয়ানগরে বাড়ির সামনে খেলতে গিয়ে সড়কে দৌড় দেওয়ার সময় অটোরিকশাচাপায় প্রাণ গেছে ১১ বছর বয়সী এক শিশুর। পৃথক এসব দুর্ঘটনায় আহত হয়েছে আরো পাঁচজন। তাদের মধ্যে কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে জিয়ানগর উপজেলার বালিপাড়া-জিয়ানগর সড়কের মোল্লাবাড়ির সামনে অটোরিকশাচাপায় মারা যায় শিশু আবির।

এর আগে সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় পিরোজপুর সদর ও কাউখালীর সংযোগস্থলে কঁচা নদীর ওপর নির্মিত অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে দুটি মোটরসাইকেলকে মালামাল পরিবহনের একটি দ্রুতগতির ট্রলি ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে। 

বেকুটিয়া সেতুর দুর্ঘটনায় নিহতরা হলেন, কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের শতদল রায়ের ছেলে সান্তনু রায় শান্ত (২৩), কেউন্দিয়া গ্রামের বাবর মাঝির ছেলে সুনান মাঝি এবং একই গ্রামের বাদল মৃধার ছেলে সাজিদ (২৩)। শান্ত ঘটনাস্থল থেকে হাসপাতালে নেওয়ার আগেই মারা যান। আর গুরুতর আহত সুনান ও সাজিদকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহত সাজিদ কাউখালী সরকারি কলেজের স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থী ছিলেন। সুনান কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। সম্পর্কে তারা খালাতো ভাই।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দুটি মোটরসাইকেল সেতুর কাউখালী প্রান্ত থেকে পিরোজপুরের দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে আসা মালামাল পরিবহনের একটি দ্রুতগতির ট্রলি একটি বাসকে পাশ কাটিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল দুটিকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেল দুটি দুমড়েমুচড়ে যায় এবং পাঁচ আরোহী সড়কে ছিটকে পড়েন।

স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। পরে গুরুতর আহত সুনান, সাজিদ ও মাহফুজুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। সেখানে সুনান ও সাজিদের মৃত্যু হয়। এ ঘটনায় আহত অপর দুজন হলেন মাহফুজুর রহমান (২৫) ও জয় (২৬)। জয় প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। মাহফুজুর রহমান খুলনায় চিকিৎসাধীন রয়েছেন।

পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ যুগল বিশ্বাস বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। এর আগে স্থানীয় লোকজন আহত অন্য তিনজনকে হাসপাতালে নিয়ে আসেন।

পিরোজপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. রফিকুল ইসলাম বলেন, শান্তকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল। আহত অন্য তিনজনের অবস্থাও আশঙ্কাজনক ছিল।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত দুটি মোটরসাইকেল উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, অটোরিকশাচালককে থানায় নেওয়া হয়েছে। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পিরোজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

পিরোজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত