ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৫০ বছর আগের যুদ্ধাপরাধের দায়ে যদি ফাঁসি হয়, শেখ হাসিনারও ফাঁসি হবে: হুইপ দুলু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে: প্রধানমন্ত্রী মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৭০০, শ্রমিকপক্ষের ২২ হাজার হত্যা মামলায় সাঈদ খোকন এবার ৫ দিনের রিমান্ডে নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শঙ্কার কারণ নেই: এসআরবি বাংলাদেশি যেকোনো মিশনে গেলেই গ্রেফতার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী বিমানে হাসিনার দেশে ফিরতে চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছুই না: চিফ প্রসিকিউটর সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ ইসলাম ১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল, শুরুতে চলবে চারটি ফ্লাইট বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেফতার দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম

শিল্পকলায় ঢাবির নাট্যোৎসবে মঞ্চস্থ হবে ‘পিয়ারু গাজির গল্পের দেশ’

  • আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০২:১৮:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০২:১৮:০৯ অপরাহ্ন
শিল্পকলায় ঢাবির নাট্যোৎসবে মঞ্চস্থ হবে ‘পিয়ারু গাজির গল্পের দেশ’
নরওয়েজীয় নাট্যকার হেনরিক ইবসেনের কালজয়ী নাটক ‘পিয়ার গিন্ট’ অবলম্বনে নির্মিত ‘পিয়ারু গাজির গল্পের দেশ’ মঞ্চস্থ হতে যাচ্ছে শিল্পকলার জাতীয় নাট্যশালায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশে অবস্থিত রয়্যাল নরওয়েজিয়ান দূতাবাসের সহযোগিতায় আয়োজিত সপ্তাহব্যাপী নাট্যোৎসব ও সেমিনারের অংশ হিসেবে নাটকটি প্রদর্শিত হবে।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এই উৎসব ও সেমিনারের আনুষ্ঠানিক উদ্বোধন হবে, যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। উৎসবের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হকন আরাল্ড গুলব্র্যান্ডসেন উপস্থিত থাকবেন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ হারুন-অর-রশীদ।

ড. শাহমান মৈশানের রচনায় ‘পিয়ারু গাজির গল্পের দেশ’ নাটকটির পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আহমেদুল কবির। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা।

উৎসব চলাকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ২৫ ও ৩০ নভেম্বর সন্ধ্যা ৭টায় নাটকটি মঞ্চস্থ হবে। এ ছাড়া ২৬, ২৮ ও ২৯ নভেম্বর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এবং ২৭ নভেম্বর বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

মানুষের আত্মপরিচয়ের সংকট, স্মৃতি, আকাঙ্ক্ষা, অপরাধবোধ ও নৈতিক দায়বদ্ধতার জটিল টানাপোড়েনকে কেন্দ্র করে নাটকটির কাহিনি আবর্তিত হয়েছে। কেন্দ্রীয় চরিত্র পিয়ারু গাজি কল্পনার জগতে নিজেকে রাজা ও ক্ষমতাবান বিজয়ী হিসেবে প্রতিষ্ঠা করতে চাইলেও ক্ষমতা ও আত্মপ্রতিষ্ঠার মোহে ধীরে ধীরে মানবিক মূল্যবোধ, সম্পর্ক ও নৈতিক অবস্থান হারিয়ে ফেলে। জীবনের দীর্ঘ পথচলা ও নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে একসময় তাকে মুখোমুখি হতে হয় নিজের অস্তিত্ব ও কৃতকর্মের। 

সমকালীন প্রেক্ষাপটে ব্যক্তির আত্মপ্রতারণা ও ক্ষমতার মোহ তুলে ধরার পাশাপাশি নাটকটি দর্শকের সামনে প্রশ্ন রাখে-মানুষ কি কখনো নিজের নৈতিক দায় ও কর্মফল থেকে মুক্তি পেতে পারে? নাট্যচর্চা ও আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রকে আরও সমৃদ্ধ করার প্রত্যাশাতেই এই উৎসবের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
সরকারিভাবে ব্রুনাই যেতে পারবেন ৩৭০ জন কর্মী, ১০০ টাকায় আবেদন

সরকারিভাবে ব্রুনাই যেতে পারবেন ৩৭০ জন কর্মী, ১০০ টাকায় আবেদন