ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সাথে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাত জেলায় নতুন পুলিশ সুপার একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৫০ বছর আগের যুদ্ধাপরাধের দায়ে যদি ফাঁসি হয়, শেখ হাসিনারও ফাঁসি হবে: হুইপ দুলু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে: প্রধানমন্ত্রী মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৭০০, শ্রমিকপক্ষের ২২ হাজার হত্যা মামলায় সাঈদ খোকন এবার ৫ দিনের রিমান্ডে নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শঙ্কার কারণ নেই: এসআরবি বাংলাদেশি যেকোনো মিশনে গেলেই গ্রেফতার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী বিমানে হাসিনার দেশে ফিরতে চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছুই না: চিফ প্রসিকিউটর সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ ইসলাম ১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল, শুরুতে চলবে চারটি ফ্লাইট বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব: পশ্চিমবঙ্গের মন্ত্রী

  • আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০২:৪১:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০২:৪১:৪৩ অপরাহ্ন
১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব: পশ্চিমবঙ্গের মন্ত্রী
আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের নিয়ন্ত্রণ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের পরিবহন ও শ্রম মন্ত্রী অর্জুন সিং। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উত্তর ২৪ পরগনা জেলার কাঁকিনাড়ায় গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। 

আগামী ডিসেম্বরে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য পরিকল্পনার খবরের মধ্যেই তার এই বক্তব্য সামনে এলেও, রাজ্যের অন্যান্য মন্ত্রী ও বিজেপি নেতারা বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন।

রয়টার্সের ওই প্রতিবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার রাতে উত্তর ২৪ পরগনা জেলার কাঁকিনাড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্জুন সিং বলেন, ‘আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব- অনেক হয়েছে, ওদের আর কোনো অজুহাত চলবে না। বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, আমরা নিশ্চিতভাবেই তার প্রতিশোধ নেব; এ নিয়ে কোনো সন্দেহ নেই।’

তবে অর্জুন সিংয়ের এমন বক্তব্যের সঙ্গে ভিন্নমত পোষণ করে বিষয়টিকে বাংলাদেশের অভ্যন্তরীণ ও ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্র নীতির বিষয় হিসেবে উল্লেখ করেছেন রাজ্য সরকারের অন্যান্য মন্ত্রী এবং বিজেপি নেতৃত্ব।

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ এ প্রসঙ্গে বলেন, ‘এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু আমরা চাইব নেতাদের মধ্যে লড়াই না করে তারা যেন সেখানকার মানুষের ভবিষ্যতের কথা চিন্তা করেন এবং সেখানে নতুন বিনিয়োগের কথা ভাবেন।’

প্রতিবেশী দেশের পরিস্থিতির প্রভাব নিয়ে তিনি আরও বলেন, ‘বাংলাদেশে যত উত্তেজনা ছড়াবে ও সমস্যা হবে, তার ঢেউ আমাদের এখানেও এসে পড়বে। প্রতিবেশী দেশের ঘটনায় আমরা ব্যথিত হই এবং আমাদের অর্থনীতিতেও চাপ পড়ে। ফলে কবে বাংলাদেশে শান্তি ফিরে আসবে, আমরা সেই দিকেই তাকিয়ে রয়েছি।’

অন্যদিকে, রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বিষয়টিকে পুরোপুরি আন্তর্জাতিক ইস্যু হিসেবে অভিহিত করে কোনো মন্তব্য করতে রাজি হননি। 

তিনি বলেন, ‘বাংলাদেশ একটি অন্য রাষ্ট্র। এ ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দেবে। শেখ হাসিনা বা বাংলাদেশ নিয়ে আমার আলাদা করে কিছু বলার নেই। তাছাড়া শেখ হাসিনার বাংলাদেশে ফিরে যাওয়ার বিষয়ে পশ্চিমবঙ্গের কোনো ভূমিকা নেই, এটি সম্পূর্ণভাবে একটি আন্তর্জাতিক বিষয়।’

পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যও একই ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। 

তিনি জানান, ‘এটা সম্পূর্ণভাবে ভারতের পররাষ্ট্র নীতির বিষয়। এ নিয়ে যা বলার ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় নেতৃত্ব বলবেন।’

রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে আলোচনার মধ্যে পশ্চিমবঙ্গের নেতাদের এসব পরস্পরবিরোধী ও সতর্ক মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সাথে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সাথে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী