ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সাথে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাত জেলায় নতুন পুলিশ সুপার একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৫০ বছর আগের যুদ্ধাপরাধের দায়ে যদি ফাঁসি হয়, শেখ হাসিনারও ফাঁসি হবে: হুইপ দুলু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে: প্রধানমন্ত্রী মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৭০০, শ্রমিকপক্ষের ২২ হাজার হত্যা মামলায় সাঈদ খোকন এবার ৫ দিনের রিমান্ডে নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শঙ্কার কারণ নেই: এসআরবি বাংলাদেশি যেকোনো মিশনে গেলেই গ্রেফতার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী বিমানে হাসিনার দেশে ফিরতে চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছুই না: চিফ প্রসিকিউটর সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ ইসলাম ১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল, শুরুতে চলবে চারটি ফ্লাইট বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সাথে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৪:৩০:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৪:৩০:৫০ অপরাহ্ন
আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সাথে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সাথে যুক্ত আছে; তারা কঠোর নজরদারিতে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দল হিসেবে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। তবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না সিদ্ধান্ত আদালতের। 

কিছু পুলিশ কর্মকর্তার আওয়ামী লীগের রাজনীতির সাথে সংশ্লিষ্টতার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইতোমধ্যে কয়েকজনকে সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। রাষ্ট্রদ্রোহ মামলায় তারা কারাগারে আছেন এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও রুজু করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পলাতক, দণ্ডপ্রাপ্ত, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আমরা আগেই অভিহিত করেছি একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে। রাজনৈতিক দল হিসেবে তার কোনো স্বীকৃতি নাই, বাংলাদেশের মানুষ দেবে না। চব্বিশের গণঅভ্যুত্থানে গণহত্যার মাধ্যমে যে পতন হয়েছে তাদের এবং পলায়ন করতে বাধ্য হয়েছে, তাদের নিজস্ব আশ্রয়স্থলে আশ্রয় নিয়েছে- এ বিষয়েও নতুন কোনো বক্তব্য নেই।

তিনি বলেন, আমরা আগেও বলেছি যে গণহত্যা চালিয়ে যে সমস্ত অপশক্তি, মাফিয়া শক্তি, ফ্যাসিস্ট গোষ্ঠী, অগণতান্ত্রিক শক্তি দেশ থেকে বিতাড়িত হয়েছে; পৃথিবীর ইতিহাসে এ রকম আরও দুএকটি ঘটনা আছে, জার্মানির নাৎসি বাহিনীর মতো, তারা আর কখনো রাজনীতি করতে পারেনি।

তিনি আরও বলেন, আমি মহান জাতীয় সংসদেও বলেছি এই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ফ্যাসিস্ট গোষ্ঠী এবং ফ্যাসিবাদী মাফিয়া শক্তি কখনোই আর বাংলাদেশে প্রত্যাবর্তন করতে পারবে না, রাজনীতি করতে পারবে না, গণতান্ত্রিক আচরণ বা গণতান্ত্রিক রাজনীতি করতে পারবে না। সেই আচরণ তাদের মধ্যে কখনো ছিল না। এখন তারা প্রত্যাবর্তন করতে পারে প্রত্যর্পণ চুক্তি অনুসারে, আমরা সংশ্লিষ্ট দেশে আমাদের কূটনৈতিক চ্যানেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা এই পত্র দিয়েছি। তারাও আইনানুগভাবে সেটা পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেবেন বলে বক্তব্য দিয়েছেন।


 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সাথে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সাথে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী