ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সাথে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাত জেলায় নতুন পুলিশ সুপার একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৫০ বছর আগের যুদ্ধাপরাধের দায়ে যদি ফাঁসি হয়, শেখ হাসিনারও ফাঁসি হবে: হুইপ দুলু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে: প্রধানমন্ত্রী মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৭০০, শ্রমিকপক্ষের ২২ হাজার হত্যা মামলায় সাঈদ খোকন এবার ৫ দিনের রিমান্ডে নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শঙ্কার কারণ নেই: এসআরবি বাংলাদেশি যেকোনো মিশনে গেলেই গ্রেফতার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী বিমানে হাসিনার দেশে ফিরতে চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছুই না: চিফ প্রসিকিউটর সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ ইসলাম ১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল, শুরুতে চলবে চারটি ফ্লাইট বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

গরুর নলি কিনে বাড়ি গিয়ে দেখেন ভেতরে এক্সট্রা চর্বি দিয়ে ভরা, মাংস নিয়ে আদালতে নারী

  • আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৭:৩০:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৭:৩০:১২ অপরাহ্ন
গরুর নলি কিনে বাড়ি গিয়ে দেখেন ভেতরে এক্সট্রা চর্বি দিয়ে ভরা, মাংস নিয়ে আদালতে নারী
পরিবারের সদস্যদের জন্য শখ করে গরুর নলি রান্না করার ইচ্ছা নিয়ে বুধবার (২৫ নভেম্বর) দুপুরে পুরান ঢাকার ওয়ারীর বাসিন্দা লাইলী বেগম স্থানীয় একটি মাংসের দোকান থেকে গরুর মাংস ও নলি কিনেন। কেনাকাটার পর বাসায় ফিরে নলি কাটতেই চমকে ওঠেন তিনি; ভেতরে কাঙ্ক্ষিত মাংস বা স্বাভাবিক উপাদানের পরিবর্তে পাওয়া যায় আলগা করে ভরা চর্বি।

দোকানির কাছে বিষয়টি জানাতে গিয়েও প্রত্যাশিত সমাধান না পেয়ে উল্টো আংশিক টাকা ফেরতের প্রস্তাব ও হুমকির মুখে পড়ার অভিযোগ করেন তিনি। শেষমেশ কেনা মাংস-নলির নমুনা নিয়ে ঢাকার আদালতপাড়ায় ছুটে যান ক্ষুব্ধ এই গৃহিণী।

বুধবার দুপুর ২টা থেকে ৩টা পেরিয়ে যাওয়ার পরও ঢাকা আদালত চত্বরে লাইলী বেগমকে ঘুরতে দেখা যায়। তার হাতে থাকা একটি সবুজ রঙের পলিথিনে সংরক্ষিত ছিল কেনা মাংস ও নলি। আদালত প্রাঙ্গণে উপস্থিত আইনজীবী ও সাধারণ মানুষের সামনে তিনি নলির দুটি অংশ আলাদা করে দেখাচ্ছিলেন—যার একটিকে তিনি আসল এবং অপরটিকে নকল বলে দাবি করছিলেন। তার অভিযোগ, নলির ভেতরে চর্বি ঢুকিয়ে মাংসের নামে বিক্রি করে ক্রেতার সঙ্গে প্রতারণা করা হয়েছে।

লাইলী বেগমের ভাষ্য, তিনি ৮০০ টাকা কেজি দরে গরুর মাংস এবং ৫৫০ টাকা দিয়ে এক কেজি নলি কেনেন। তবে তার দাবি, কেনা নলির একটি অংশের ভেতরে প্রায় এক কেজির কাছাকাছি চর্বি পাওয়া গেছে।

আদালত এলাকায় নিজের কেনা নলির নমুনা দেখিয়ে তিনি বলেন, ‘একটা আসল চর্বি আর একটা নকল আছে। নলি এইটা আমার বাম হাতেরটা হচ্ছে আসলটা, আর এইটা হচ্ছে নকলটা। আমি ৮০০ টাকা কেজি গরুর মাংস নিয়ে এসেছিলাম। উনি আমাকে এক কেজির মতো নলির ভিতরে চর্বি দিয়ে ভরে রাখছে।’

তিনি আরও বলেন, ‘এক কেজি নলি নিয়েছিলাম ৫৫০ টাকা দিয়ে। ওটার ভেতরে চর্বি দিয়ে রাখছে। নলির ভেতরে মাংস যেটা নিয়েছিলাম, চর্বি দিয়ে ভরা। একদম চর্বি দিয়ে ভরা নলি নাই। এটা একদম নকল। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারব, উনারা এটা চর্বি দিয়ে রাখছে।’

এক পর্যায়ে অভিযোগের বিষয়ে জানতে চাইলে লাইলী বেগম জানান, বিষয়টি বুঝতে পেরে কেনার এক থেকে দেড় ঘণ্টার মধ্যেই তিনি দোকানির কাছে যান এবং টাকা ফেরত অথবা পণ্য পরিবর্তনের দাবি জানান।

তবে তার অভিযোগ, দোকানি পুরো টাকা ফেরত দিতে রাজি হননি। লাইলী বেগমের ভাষ্য, ৫৫০ টাকার মাংস ও হাড্ডির বদলে তাকে ৩৫০ টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। এর প্রতিবাদ করে তিনি বলেন, কেন ৩৫০ টাকা নেবেন, বরং মাংস বদলে দেওয়া হোক বা পুরো টাকা ফেরত দেওয়া হোক। সাংবাদিক ও পুলিশের কাছে যাওয়ার কথা বললে দোকানির পক্ষ থেকে পাল্টা ‘আমাদের কিছু হবে না’ বলে হুমকি দেওয়ার অভিযোগও তোলেন তিনি। এ বিষয়ে অভিযুক্ত দোকানির বক্তব্য জানা সম্ভব হয়নি।

আদালতপাড়ায় আসার কারণ ব্যাখ্যা করতে গিয়ে লাইলী বেগম বলেন, শুধু নিজের কেনা পণ্যের টাকা ফেরত পাওয়াই তার লক্ষ্য নয়; এমন প্রতারণা চলতে থাকলে স্বল্প আয়ের মানুষই বেশি ক্ষতিগ্রস্ত হবেন। তিনি বলেন, আজ তার কাছে টাকা থাকায় তিনি সামলে নিতে পারছেন, কিন্তু গরিব মানুষ এভাবে ঠকলে কোথায় যাবে। এ ধরনের প্রতারণার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শিক্ষা হওয়া দরকার বলে মনে করেন তিনি।

আদালত চত্বরে এসে এখনো কোনো সহায়তা পাননি উল্লেখ করে তিনি বলেন, ‘আমি চাই এটা সবাই দেখুক, আমার এই ভিডিওটা সবাই জানুক। আমি যাতে এটার প্রমাণ পাইতে পারি এবং মানুষের একটা শিক্ষা হতে পারে।’

আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে দৃঢ়তা প্রকাশ করে লাইলী বেগম বলেন, ‘আমি অবশ্যই থানায় অভিযোগ করব। কারণ মানুষকে ঠকাবে কেন? আজকে টাকা-পয়সা আছে, মানে হাজবেন্ডের... আজকে খেতে পারতেছি, গরিব মানুষ তো খেতে পারবে না।’

এ বিষয়ে ঢাকা আদালতের আইনজীবী অ্যাডভোকেট আরিফুল ইসলাম জানান, প্রতারণার অঙ্ক কম বা বেশি যা-ই হোক, তা আইনের চোখে অপরাধ। দণ্ডবিধির ৪২০ ধারায় প্রতারণা ও ছলচাতুরির মাধ্যমে কাউকে সম্পত্তি বা অর্থ হস্তান্তরে প্ররোচিত করার অপরাধে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। এমন ঘটনায় ভুক্তভোগী সংশ্লিষ্ট থানায় অভিযোগ করার পাশাপাশি চাইলে আদালতেও মামলা করতে পারেন বলে জানান এই আইনজীবী।

শেষ খবর পাওয়া পর্যন্ত, লাইলী বেগম ঢাকা মহানগর পুলিশের কোতোয়ালি থানায় অভিযোগ জানাতে গেছেন। তবে অভিযোগটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।


 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশে প্রজনন হার সবচেয়ে বেশি ভোলায়, কম বাগেরহাটে: জরিপ

বাংলাদেশে প্রজনন হার সবচেয়ে বেশি ভোলায়, কম বাগেরহাটে: জরিপ