ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

শহীদ প‌রিবা‌রের একজনের কর্মসংস্থানের ব্যবস্থা করা হ‌বে : সারজিস আলম

  • আপলোড সময় : ২৩-১১-২০২৪ ০৩:৩৩:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৪ ০৩:৩৩:২৭ অপরাহ্ন
শহীদ প‌রিবা‌রের একজনের কর্মসংস্থানের ব্যবস্থা করা হ‌বে : সারজিস আলম
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ প‌রিবা‌রের একজন‌কে সামর্থ্য ও যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব‌্যবস্থা করা হ‌বে। পাশাপা‌শি শহীদ প‌রিবা‌রকে পুনর্বাসন করা হবে।আজ শ‌নিবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার‌ দি‌কে ব‌রিশাল শিল্পকলা মিলনায়ত‌নে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠা‌নে প্রধান অতিথির বক্ত‌ব্যে তিনি এ কথা ব‌লেন।

সারজিস আলম বলেন, ‘আহতদের মধ্যে যারা পঙ্গুত্ব বা অন্ধত্বের কারণে একেবারে কোনোভাবেই কোনো কাজ করতে পারবেন না, তাদের আজীবন ভাতার ব্যবস্থা করা হবে।প্রয়োজনে তাদের পরিবারের একজন কর্মক্ষম সদস্যকে পুনর্বাসনের উদ্দেশে আহত যোদ্ধাকে সহায়তার শর্তে বিভিন্ন ধরনের অর্থনৈতিক বা সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান গঠন করার লক্ষ্যে কার্যক্রম শুরু করা হবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় এ সমন্বয়ক বলেন, ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে শহীদ পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানের কার্যক্রম চলমান রয়েছে। তারই অংশ হি‌সে‌বে বিভা‌গের ৭৯ জন শহীদ প‌রিবার‌কে সহ‌যো‌গিতা ‌দেওয়া হ‌চ্ছে। পুনর্বাসনের লক্ষ্যে প্রয়োজনীয় বিভিন্ন ধরনের অর্থনৈতিক বা সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান গঠনের উদ্যোগ নেওয়া হবে।শহীদ প‌রিবার‌কে বার্ষিক সহ‌যো‌গিতার পাশাপা‌শি তাদের‌কে স্বীকৃ‌তি দেওয়া হ‌বে।’

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা