ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাসিনাকে আশ্রয় দিয়ে অস্বস্তিতে পড়েছে ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পুলিশের ৪ কর্মকর্তা আটক, নজরদারিতে সন্দেহভাজনরা: সদর দপ্তর পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের দারিদ্র্য বিমোচনে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী কলকাতায় খুন হওয়া সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সাথে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাত জেলায় নতুন পুলিশ সুপার একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৫০ বছর আগের যুদ্ধাপরাধের দায়ে যদি ফাঁসি হয়, শেখ হাসিনারও ফাঁসি হবে: হুইপ দুলু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে: প্রধানমন্ত্রী মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৭০০, শ্রমিকপক্ষের ২২ হাজার হত্যা মামলায় সাঈদ খোকন এবার ৫ দিনের রিমান্ডে নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শঙ্কার কারণ নেই: এসআরবি বাংলাদেশি যেকোনো মিশনে গেলেই গ্রেফতার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

হাসিনাকে আশ্রয় দিয়ে অস্বস্তিতে পড়েছে ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • আপলোড সময় : ২৬-১১-২০২৬ ০৫:০৫:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৬ ০৫:০৫:৩৪ অপরাহ্ন
হাসিনাকে আশ্রয় দিয়ে অস্বস্তিতে পড়েছে ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শেখ হাসিনা স্বেচ্ছায় বাংলাদেশে ফিরতে পারবেন না, তাকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই দেশে আসতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বিভিন্ন চ্যালেঞ্জ ও অস্বস্তির মুখে পড়ছে ভারত। তার উপস্থিতি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রেও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

হুমায়ুন কবির বলেন, ভারতের পক্ষ থেকে স্বেচ্ছায় কোনো ব্যক্তির দেশে ফিরে আসা এবং প্রত্যর্পণ চুক্তির বিষয়টি আলাদা করে দেখার ক্ষেত্রে বোঝাপড়ার কোনো অসুবিধা নেই। সাধারণ যাত্রী বা বেসামরিক নাগরিকদের যাতায়াতের বিষয়টি এক রকম, আর অপরাধীদের ক্ষেত্রে প্রযোজ্য প্রত্যর্পণ চুক্তি।

তিনি বলেন, হাসিনা ক্রিমিনাল সেকশনের আওতায় পড়েন। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে হস্তান্তর করতে হবে। আমরা আমাদের অনুরোধ জানিয়েছি। এখানে হাসিনা ছাড়াও আরও আওয়ামী লীগ-সংশ্লিষ্ট সন্ত্রাসীরা রয়েছে, যারা দেশ থেকে লুটপাট করে এবং মানুষ হত্যা করে পালিয়েছে।

শহীদ হাদির হত্যাকারীরাও সেখানে রয়েছে। অনেক সন্ত্রাসী পালিয়ে গেছে। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের ফেরত চাই। শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার সম্ভাবনা এবং কোনো বাংলাদেশি মিশনে গেলে তাকে গ্রেপ্তার করা হবে কি না-এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, ডিসেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে আসছেন না।

তিনি বলেন, শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না। তার বাংলাদেশে আসার একমাত্র পথ হচ্ছে প্রত্যর্পণ চুক্তি। তাকে বিমানে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে বাংলাদেশে আনা হবে। এ ছাড়া তার ফেরার কোনো পথ নেই।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাসিনাকে আশ্রয় দিয়ে অস্বস্তিতে পড়েছে ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হাসিনাকে আশ্রয় দিয়ে অস্বস্তিতে পড়েছে ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী