ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

সেই ‘প্রেমিক’কে নিয়ে খাসি জবাই দিলেন পরীমণি!

  • আপলোড সময় : ২৩-১১-২০২৪ ০৩:৪০:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৪ ০৩:৪০:০৫ অপরাহ্ন
সেই ‘প্রেমিক’কে নিয়ে খাসি জবাই দিলেন পরীমণি!

ঢাকাই চিত্রনায়িকা পরীমণি আবারও আলোচনায়। শুক্রবার মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় মারা যান তার প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার। এই ঘটনায় পরীমণির অতীত এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে আবারও শোরগোল শুরু হয়। ঢালিউডের এই জনপ্রিয় নায়িকার পেশাগত জীবন থেকে ব্যক্তিগত জীবন অনেক বেশি আলোচিত। প্রেম, বিয়ে, বিচ্ছেদ—সব কিছুতেই যেন পরীমণি কেন্দ্রবিন্দুতে।

পরীমণি বর্তমানে দুই সন্তান পুণ্য ও প্রিয়মকে নিয়ে স্বামী ছাড়া জীবনযাপন করছেন। যদিও তার জীবনে শূন্যতা থাকলেও তিনি অতীতের ছাপ রাখতে চান না এবং নিজের মতো করে এগিয়ে চলেছেন। তবে তার ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক সমালোচনাও সৃষ্টি হয়। কিছুদিন আগে, পরীমণি তার ফেসবুক টাইমলাইনে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে তিনি অভিনব এক প্র্যাংক উপস্থাপন করেন। সেখানে তার "নতুন প্রেমে পড়ার" কথা শোনা যায়, তবে এটি ছিল এক ধরনের মজা। ভিডিওতে তার কথিত প্রেমিককে গুজব সম্পর্কে সতর্ক করে বলতে শোনা যায়, ‘গুজবে কান দেবেন না।’

এছাড়া, শনিবার পরীমণি আরেকটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যায়, একটি ছাগল (খাসি) জবাই করার দৃশ্য, এবং তার পাশে সেই যুবকটিকে আবারও উপস্থিত থাকতে দেখা যায়। সেখানে তাদের আড্ডা, হাস্যরস, এবং পরীমণির মেয়ে প্রিয়মের সঙ্গেও কিছু মুহূর্ত ছিল। ভিডিওর ক্যাপশনে পরীমণি লেখেন, ‘আমার মেয়ে প্রথমবার তার মামা বাড়ি এসেছে! মামা বাড়ি মধুর হাঁড়ি।’

এ ঘটনায় পরীমণির অনুরাগীরা তাকে শুভকামনা জানিয়ে মন্তব্যের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করেছেন।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা