ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ , ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাতে বিমানবন্দরে প্রধানমন্ত্রী লিটারে তিন টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম হাসিনাকে আশ্রয় দিয়ে অস্বস্তিতে পড়েছে ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পুলিশের ৪ কর্মকর্তা আটক, নজরদারিতে সন্দেহভাজনরা: সদর দপ্তর পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের দারিদ্র্য বিমোচনে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী কলকাতায় খুন হওয়া সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সাথে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাত জেলায় নতুন পুলিশ সুপার একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৫০ বছর আগের যুদ্ধাপরাধের দায়ে যদি ফাঁসি হয়, শেখ হাসিনারও ফাঁসি হবে: হুইপ দুলু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের চূড়ান্ত আইন পাস করলো ইতালি

  • আপলোড সময় : ২৮-১১-২০২৬ ০১:০৮:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৬ ০১:০৮:৫১ অপরাহ্ন
স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের চূড়ান্ত আইন পাস করলো ইতালি
ইতালির পার্লামেন্টে আলোচিত শিক্ষা সংস্কার আইন পাস হয়েছে। এর ফলে দেশটির স্কুলগুলো শিক্ষার্থীদের বোরকা ও নিকাব পরা চূড়ান্তভাবে নিষিদ্ধ হয়েছে এবং স্কুলের শ্রেণীকক্ষে সর্বোচ্চ বিদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীদের সংখ্যা সর্বোচ্চ ৩০ শতাংশে সীমাবদ্ধ রাখার বিধান জারি হয়েছে।

এই আইনের ফলে এখন থেকে শিক্ষার্থীরা স্কুল চলাকালে বোরকা ও নিকাবের মতো মুখ ঢেকে রাখার পোশাক পরতে পারবে না। আইন অমান্য করলে ১,০০০ ইউরো (প্রায় ১,১০০ মার্কিন ডলার) পর্যন্ত জরিমানা হতে পারে। শিক্ষার্থী নাবালক হলে সেক্ষেত্রে তার বাবা-মা বা আইনি অভিভাবককে দায়ী করা হবে।

পাশাপাশি, বিদেশি শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য ইতালীয় ভাষা শেখার কোর্সের ব্যবস্থাও রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইতালির পার্লামেন্ট পার্লামেন্তো ইতালিয়ানোর নিম্নকক্ষ ‘চেম্বার অফ ডেপুটিজ’-এ পাস হয়েছে আইনটি। ভোটাভুটির সময় আইনটির পক্ষে পড়েছে ১৪২টি ভোট, বিপক্ষে পড়েছে ১১২টি ভোট। ৪ জন এমপি ভোটদান থেকে বিরত ছিলেন।

এর আগে ২০ নভেম্বর উচ্চকক্ষ ‘সিনেটে আইনটি পাস হয়েছিল। ২৬ নভেম্বর চেম্বার অব ডেপুটিজে পাস হওয়ার ফলে পার্লামেন্টের উভয়কক্ষে এ আইন পাস হলো।

আইন পাসের পর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “এ আইনটি একটি বৃহত্তর শিক্ষা সংস্কারের অংশ। এর লক্ষ্য হলো ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের কার্যক্রম যথাসময়ে শুরু করা, ‘ন্যাশনাল রিকভারি অ্যান্ড রেজিলিয়েন্স প্ল্যান’ (পিএনআরআর)-এর আওতায় বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করা এবং বিদেশি শিক্ষার্থীদের মূলধারায় অন্তর্ভুক্তিতে সহায়তা করা।"

শিক্ষা সংস্কারের অংশ হিসেবে প্রথম বর্ষের শ্রেণিতে বিদেশি শিক্ষার্থীদের উপস্থিতির ওপর ৩০ শতাংশের একটি সীমা নির্ধারণ করা হয়েছে। তবে, যেসব শিক্ষার্থী ইতোমধ্যে ইতালীয় ভাষায় পর্যাপ্ত দক্ষতা অর্জন করেছে, তাদের ক্ষেত্রে এই সীমাবদ্ধতা প্রযোজ্য হবে না। সেই সঙ্গে সরকার এই আইনের আওতায় বিদেশি শিক্ষার্থীদের বাবা-মায়ের জন্য ইতালীয় ভাষা শেখার কোর্সের ব্যবস্থাও অন্তর্ভুক্ত করেছে।

গত ২১ সেপ্টেম্বর এক জনসভায় প্রথম শিক্ষা সংস্কার আইন প্রণয়ন করার ঘোষণা দিয়েছিলেন জর্জিয়া মেলোনি। ইতালির মিলান শহরে আয়োজিত সেই জনসভায় স্কুলের মুসলিম মেয়ে শিক্ষার্থীদের বোরকা-নিকাব পরার প্রসঙ্গে তিনি বলেছিলেন, “শিক্ষার্থীদের অবশ্যই মুখ খোলা রেখে স্কুলে আসতে হবে। ইতালিতে কখনও এমন কোনো সংস্কৃতিকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয় না, যা একজন কিশোরী বা তরুণীকে মুখ ঢেকে চলতে উৎসাহিত করে।”

আর বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা সীমিত করার পক্ষে তার যুক্তি ছিলো, “স্কুলগুলো সর্বোচ্চ কত সংখ্যক বিদেশি শিক্ষার্থী ভর্তি করাতে পারবে, সে সংক্রান্ত একটি প্রস্তাব শিগগিরই মন্ত্রীসভার বৈঠকে পেশ করা হবে। এছাড়া যেসব বিদেশি শিক্ষার্থীর স্কুল ব্যবস্থায় মানিয়ে নিতে সমস্যা হচ্ছে, তাদের অভিভাবকদের ইতালীয় ভাষা শেখা বাধ্যতামূলক করা এবং স্কুলে বোরকা ও নিকাব নিষিদ্ধ করার মতো বিষয়য় অন্তর্ভুক্ত থাকবে সেই প্রস্তাবে।”

তারপর গত ২৫ সেপ্টেম্বর এ বিষয়ক একটি অধ্যাদেশ জারি করে মেলোনির নেতৃত্বাধীন মন্ত্রিসভা। সেই অধ্যাদেশ জারির ২ মাস পর ইতালির পার্লামেন্ট এই শিক্ষা সংস্কার আইন পাস করলো।

আইনটি পাসের পর অবশ্য সেটির তীব্র সমালোচনা করেছে ইতালির বিরোধী দলগুলো। বিরোধীদের অভিযোগ, নতুন এ আইন ইতালির শিক্ষা ব্যবস্থার প্রকৃত চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে; বরং এমন সব পদক্ষেপ নিয়েছে যা শিক্ষার্থীদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে পারে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিজোরাম সীমান্তে সন্দেহজনক ড্রোন, ১১ রাউন্ড গুলি ছুড়ল বিজিবি

মিজোরাম সীমান্তে সন্দেহজনক ড্রোন, ১১ রাউন্ড গুলি ছুড়ল বিজিবি