ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

কেরালার ওয়েনাড়ে ৫ লাখ ভোটে এগিয়ে বিশাল জয়ের পথে প্রিয়াঙ্কা গান্ধী

  • আপলোড সময় : ২৩-১১-২০২৪ ০৩:৪৩:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৪ ০৩:৪৩:২৩ অপরাহ্ন
কেরালার ওয়েনাড়ে ৫ লাখ ভোটে এগিয়ে বিশাল জয়ের পথে প্রিয়াঙ্কা গান্ধী

ভারতের কেরালার ওয়েনাড়ে বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। শনিবার (২৩ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া ভোট গণনার ফলাফলে দেখা যাচ্ছে যে, প্রিয়াঙ্কা পাঁচ লাখ ভোটের ব্যবধানে জয়লাভ করতে চলেছেন। এই সংবাদটি হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ছয় মাস আগে এই কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন রাহুল গান্ধী। তিনি উত্তরপ্রদেশের রায়বরেলীতেও জয়লাভ করেছিলেন এবং সেখানে জয়ী হয়ে ওয়েনাড় আসন প্রিয়াঙ্কাকে ছেড়ে দেন। বর্তমানে, প্রিয়াঙ্কা এই আসনে উপনির্বাচনে জয় পেতে চলেছেন।

প্রিয়াঙ্কার প্রতিদ্বন্দ্বিতা করছেন সিপিআইয়ের রাজ্য সহ-সম্পাদক সত্যন মোকেরি এবং বিজেপির মহিলা মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক নব্যা হরিদাস। নব্যা আগে কোঝিকোড় পৌরসভার নির্বাচনে দু'বার জয়ী হয়েছেন।

গত এপ্রিলে, লোকসভা নির্বাচনে রাহুল গান্ধীর বিরুদ্ধে সিপিআই প্রার্থী হিসেবে অ্যানি রাজা দাঁড়িয়েছিলেন, যিনি সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজার স্ত্রী।

এবার প্রিয়াঙ্কার নির্বাচনী যাত্রা শুরু হয়েছে। দীর্ঘদিন যাবৎ রাজনীতিতে সক্রিয় থাকার পর এবার তিনি কংগ্রেস প্রার্থী হিসেবে নির্বাচনী রাজনীতিতে নাম লেখান। ২৩ অক্টোবর, কেরালার ওয়েনাড লোকসভা আসনের উপনির্বাচনে তিনি কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা